Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বিনোদন › অপুর জিডি, তিনজনকে সতর্ক করলো পুলিশ

অপুর জিডি, তিনজনকে সতর্ক করলো পুলিশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২৩ মে, ২০২৪ 222
অপুর জিডি, তিনজনকে সতর্ক করলো পুলিশ

অরুচিকর, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসের করা সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে দুই নারীসহ তিনজনকে ডেকে সতর্ক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন (সিটিটিসি)।

রোববার (১৯ মে) সিটিটিসির ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিটিটিসির পক্ষ থেকে বলা বলেছে, সামাজিকমাধ্যমগুলোতে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা। ফেসবুক, ম্যাসেঞ্জার, এক্স (সাবেক টুইটার), ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন। সাম্প্রতিক সময়ে সিটিটিসি প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে রোস্টিংয়ের নামে সংস্কৃতিকর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুৎসা রটনা করে চলেছেন।

অপু বিশ্বাসের অভিযোগের কথাও উল্লেখ করা হয় পোস্টে। লেখা হয়, সম্প্রতি অভিনয়শিল্পী অপু বিশ্বাসও এহেন অপরাধের শিকার হন। তার জিডি ও অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ ও দুজন নারী কনটেন্ট ক্রিয়েটরকে অপপ্রচার বিষয়ে নিউট্রালাইজ করা হয়েছে এবং অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলা হয়েছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পোস্টে নায়িকা বুবলী, অভিনেতা চঞ্চল চৌধুরীসহ বেশ কয়েকজন তারকার নাম উল্লেখ করে বলা হয়েছে– এর আগেও আমরা অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, বুবলী, মিশু, সিমরিন লুবাবাসহ অনেকেরই ইস্যু নিয়ে সাইবার বুলিং না করার জন্য বলেছি। একটা সুস্থ ও রিজিলিয়েন্ট সাইবার স্পেস আমাদের সবার কাম্য। আমরা বিশ্বাস করি, সবাই আইন মানবে ও সাইবার এথিকসগুলো মেনে চলে নিরাপদ সাইবার ভুবন গড়তে সহায়তা করবে।

দীর্ঘ এই পোস্টে আরও বলা হয়েছে, সাইবার স্পেসে যে কাউকে হেয় করা অপরাধ ও তাদের আইনের আওতায় আনা হবে। সংস্কৃতিকর্মী বা সাধারণ ভিকটিম সবার জন্য আমাদের সাইবার সেবা উম্মুক্ত থাকবে।

প্রসঙ্গত, গত ৯ মে (বৃহস্পতিবার) রাজধানীর ভাটারা থানায় অপু বিশ্বাস এ সাধারণ ডায়েরিটি (জিডি) করেন। জিডিতে তিনি বলেন, বেশ কিছুদিন যাবৎ ৩৪ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি আমি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করেছি।