Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আমেরিকা › অবসান ঘটল মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের

অবসান ঘটল মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩০ এএম, ১৩ নভেম্বর, ২০২৫ 274
অবসান ঘটল মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে চলা সরকারি ‘শাটডাউন’ শেষ করার পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে সেটি পূর্ণতা পেয়েছে।

স্থানীয় সময় বুধবার (১২ নভেম্বর) প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে এই বিষয়টি নিয়ে সমঝোতা চুক্তিটির পক্ষে ২২২ ভোট ও বিপক্ষে ২০৯ ভোট পড়ে। প্রতিনিধি পরিষদের ছয়জন ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় প্রস্তাবটি উৎরে যায় বলে জানিয়েছে বিবিসি।


তবে এর মধ্যে শাটডাউন শুরু হওয়ার পর ৪৩ দিন কেটে গেছে। এতে যুক্তরাষ্ট্রের হাজার হাজার ফেডারেল কর্মী বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হয়েছেন, অনেককে বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে অথবা অব্যাহতি দেওয়া হয়।


এর আগে সোমবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে শাটডাউন শেষ করার ও সরকারকে তহবিল যোগানোর একটি প্রস্তাব পাস হয়েছিল, বুধবার সেটিই অনুমোদন করেছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।


কংগ্রেসের উভয়কক্ষে পাস হওয়া এই প্রস্তাবটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের জন্য পাঠানো হয়। বুধবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউজের ওভাল দপ্তরে ট্রাম্প প্রস্তাবটিতে স্বাক্ষর করেন। এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সরকারি শাটডাউন অবসান হওয়ার পথ খুললো।


প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে পাস হওয়ার প্রায় দুই ঘণ্টার মধ্যেই ট্রাম্প এটিতে স্বাক্ষর করেন।


এর ফলে যুক্তরাষ্ট্রের সরকারি খাদ্য সহায়তা ফের শুরু, হাজার হাজার ফেডারেল কর্মীর আটকে থাকা বেতন দেওয়া ও ব্যাহত এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সিস্টেম আবার স্বাভাবিক অবস্থায় ফেরার প্রক্রিয়া শুরু হবে।


প্রস্তাবটিতে ট্রাম্পের স্বাক্ষরের ফলে ৪৩ দিন ধরে বিনাবেতনে ছুটিতে থাকা ফেডারেল কর্মীরা আবার তাদের কাজে ফিরতে পারবেন।


রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবারই তারা কাজে ফিরতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সরকারি সবগুলো পরিষেবা ও কার্যক্রম কতো দ্রুত পুরোপুরি সচল হবে তা পরিষ্কার হয়নি।