অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › খেলার মাঠ › আইপিএলে দ্রুততম তিনশো ছক্কার রেকর্ড!

আইপিএলে দ্রুততম তিনশো ছক্কার রেকর্ড!

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৫ এপ্রিল, ২০২৪ 167
আইপিএলে দ্রুততম তিনশো ছক্কার রেকর্ড!

টুর্নামেন্টের ১৭তম ম্যাচ দিয়ে দ্রুততম তিনশ ছক্কার রেকর্ড হলো আইপিএলে। গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচে হয় এই রেকর্ড। এর আগে, আইপিএলের কোনো মৌসুমে এতো কম ম্যাচে ৩০০টি ছক্কা মারা হয়নি। চলতি মৌসুমে, প্রতি ১২-১৩ বলে হচ্ছে একটি ছক্কা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সবশেষ গুজরাট এবং পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রথম ইনিংসে স্বাগতিক গুজরাটের ওপেনার ও অধিনায়ক শুভমান গিল প্রথম ওভারেই একটি ছক্কা হাঁকান, যা ছিল চলতি টুর্নামেন্টের ৩০০তম ছক্কা।


এর আগের মৌসুমে ১৭ ম্যাচে ২৫৯টি ছক্কা মারা হয়েছিল, যেখানে ২০২০ সালে একই সংখ্যক ম্যাচে ব্যাটাররা ২৫৮টি ছক্কা হাঁকিয়েছিলেন। এছাড়া ২০১৮ সালে ১৭তম ম্যাচে ব্যাটাররা মেরেছেন ২৫০টি ছক্কা। ২০২২ সালে আইপিএলের প্রথম ১৭ ম্যাচে ব্যাটারা মোট ছক্কা মেরেছেন ২৪৫টি।


চলতি মৌসুমে প্রতি ১২-১৩ বলে হচ্ছে ১টি করে ছক্কা । সব মিলিয়ে ২৫ বলে কমপক্ষে ২টি করে ছক্কা মারা হচ্ছে। এছাড়া আইপিএলের আগের প্রতিটি আসরে গড়ে ১৫–এর বেশি বলে হতো ১টি করে ছক্কা।


এবার প্রতিটি ম্যাচে দুই ডজনের বেশি ছক্কা মারা হচ্ছে, তাই কল্পনাতীত ভাবেই এবারের টুর্নামেন্টটি অনেক রোমাঞ্চকর ও প্রানবন্ত। সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটসম্যান এনরিখ ক্লাসেন একাই মেরেছেন ১৭টি ছক্কা। এছাড়া রাজস্থানের ব্যাটাররা রায়ান পরাগ, লখনৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান এবং কলকাতার ওপেনার সুনীল নারিন সমান ১২টি করে ছক্কা মেরেছেন এখন পর্যন্ত।


এবারের আইপিএলে এখন পর্যন্ত দুইবার স্কোরবোর্ডে উঠেছে ২৫০-র বেশি রান। সানরাইজার্স হায়দরাবাদের করা ২৭৭ রান আইপিএল ইতিহাসেরই সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। সেই রেকর্ডও প্রায় ভেঙে দিতে বসেছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও শেষ পর্যন্ত তারা থামে ২৭২ রানে।


এবারের আসরে ব্যাটারদের তাণ্ডবে পিষ্ট বোলাররা। ওভারপ্রতি দুটি বাউন্সারের সুবিধা থাকলেও টুর্নামেন্টে বোলারদের প্রতিনিয়ত কুপোকাত করছেন ব্যাটাররা। দর্শকদের ও উসূল হচ্ছে টাকা।