Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › জাতীয় › আইফোন ১৭ সিরিজের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী

আইফোন ১৭ সিরিজের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:১৭ এএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ 152
আইফোন ১৭ সিরিজের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী

টেক জায়ান্ট অ্যাপল গতকাল উন্মোচন করেছে তাদের নতুন এবং এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন ‘আইফোন এয়ার’। সম্পূর্ণ টাইটেনিয়াম বডি এবং সামনে-পেছনে সিরামিক শিল্ড গ্লাসে মোড়া এই স্মার্টফোনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও ব্যতিক্রমী নকশা।

ফোনটির ২৫৬ জিবি সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার।

এই আইফোনের নকশার প্রধান ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আবিদুর চৌধুরী। জন্ম এবং বেড়ে ওঠা ব্রিটেনে হলেও বর্তমানে তিনি বসবাস করছেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে।

নিজেকে ‘সমস্যা সমাধানকারী’ হিসেবে পরিচয় দেওয়া আবিদুর বিশ্বাস করেন, তিনি এমন পণ্য ডিজাইন করতে চান যা ছাড়া মানুষ চলতে পারে না। তিনি লন্ডনের লাফবারো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

তার লিংকডইন প্রোফাইল সূত্রে জানা যায়, অ্যাপলে যোগ দেওয়ার আগে তিনি লন্ডনে কিছুদিন ফ্রিল্যান্স ডিজাইনার হিসেবে কাজ করেন। এরপর ২০১৯ সালের জানুয়ারিতে তিনি অ্যাপলে যোগ দেন এবং গত সাত বছর ধরে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ পণ্যে কাজ করে যাচ্ছেন।

আইফোন এয়ারকে এখন পর্যন্ত সবচেয়ে স্লিম আইফোন হিসেবে ধরা হচ্ছে। এর বিশেষভাবে নকশাকৃত ক্যামেরা প্ল্যাটফর্ম কেবলমাত্র ক্যামেরাই নয়, বরং চিপসেট ও সিস্টেম মডিউলগুলোকে এমনভাবে স্থাপন করেছে, যাতে বাকি স্থান ব্যবহার করা যায় উচ্চ-ঘনত্বের ব্যাটারি বসানোর জন্য।

ফোনটিতে রয়েছে এআই-চালিত ফটোগ্রাফি ও ব্যাটারি অপটিমাইজেশন সফটওয়্যার, যা এর পারফরম্যান্সকে বড় মডেলগুলোর মতোই শক্তিশালী করে তোলে।

আইফোন এয়ারের পাশাপাশি অ্যাপল এবার আরও তিনটি মডেল উন্মোচন করেছে:

আইফোন ১৭

আইফোন ১৭ প্রো

আইফোন ১৭ প্রো ম্যাক্স