অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › খেলার মাঠ › আইরিশদের হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিলো কানাডা

আইরিশদের হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিলো কানাডা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৮ জুন, ২০২৪ 758
আইরিশদের হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিলো কানাডা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এ’র ম্যাচে আয়ারল্যান্ডকে ১২ রানে হারিয়েছে প্রথমবারের মতো খেলতে আসা কানাডা। টস জিতে কানাডাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। নির্ধারিত ওভার শেষে ১৩৭ রান সংগ্রহ করে কানাডা। জবাবে ১২৫ রানে শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি কানাডার প্রথম জয়।

নির্দিষ্ট রান তারা করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকে আইরিশ ব্যাটাররা। কিন্তু পাওয়ারপ্লের শেষ ওভারেই শুরু হয় ছন্দপতন। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ৭ রানে জেরেমি গর্ডনের বলে শ্রেয়াস মুভভার তালুবন্দি হন আইরিশ ওপেনার ও অধিনায়ক পল স্টার্লিং।


এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। একে একে বিদায় নেন অ্যান্ডি বালবির্নি, হ্যারি টেক্টর, লোরকান টাকার, কার্টিস ক্যাম্পফার ও গ্যারেথ ডেলানি। বালবির্নি ও টেক্টর ছাড়া কেউই প্রবেশ করতে পারেনি দুই অঙ্কের রানে।


৫৯ রানে ৬ উইকেট হারানো আয়ারল্যান্ডের দায়িত্ব নেন জর্জ ডকরেল ও মার্ক অ্যাডায়ার। দুজন মিলে গড়েন ৬২ রানের পার্টনারশিপ। ৩৪ রান করে আউট হন অ্যাডায়ার। ৩০ রানে অপরাজিত থাকলেও দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হন ডকরেল। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড।


কানাডার পক্ষে ২টি করে উইকেট তুলে নেন ডিলন হেইলিগার ও জেরেমি গর্ডন। এছাড়া ১টি করে উইকেট পান জুনায়েদ সিদ্দিকী ও সাদ বিন জাফর।


এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় কানাডা। পাওয়ারপ্লে’র মধ্যেই দুই ওপেনার নবনীত ধালিওয়াল ও অ্যারন জনসনকে হারায় তারা. দলীয় ২৮ রানে দুই উইকেট হারিয়ে ধুকতে থাকে কানাডা। ক্রিজে আসেন পরগাট সিং। কিন্তু ক্রেইগ ইয়ংয়ের শিকার হয়ে ১৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনিও। অপর ব্যাটার দিলপ্রীত বাজওয়া করেন ৭ রান।


৫৩ রানে ৪ উইকেট হারানো কানাডার দায়িত্ব নেন মিডলঅর্ডারের দুই ব্যাটার নিকোলাস কিরটন ও শ্রেয়াস মুভভা। দুজন মিলে গড়েন ৭৫ রানের পার্টনারশিপ। ৪৯ রান করে আউট হন কিরটনের ৪৯ ও শ্রেয়াস মুভভারের ৩৭ রানে ভর করে ১৩৭ এ থামে কানাডার ইনিংস।