অনলাইন, ০৯ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
এক হালি কমলা নিলামে অর্ধলক্ষ টাকা বিক্রি হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজে মেধাবীদের বৃত্তি ও সাবেক শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তা সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি: এলজিআরডি মন্ত্রী দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে নিপীড়নের অভিযোগ কুড়িগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রেলি , আলোচনা সভা ও চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত । ভূমি অফিসের সহকারী তহশিলদারের বিরুদ্ধে সাংবাদিককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সমাবেশ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত, ‘আইনি প্রক্রিয়াতেই’ হবে সিদ্ধান্ত সারা দেশে সাঁড়াশি অভিযান জোরদার, রাজধানীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গ্রেপ্তার বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম স্ত্রীর মামলায় পুলিশের হাতে আটক শিক্ষক কাইছারুজ্জামান প্রেমিকা এনি পলাতক যশোরে ভাইরাসে নষ্ট বাঁধাকপি ক্ষেত, লোকসানের মুখে কৃষক যশোর সীমান্তে ২৬ লাখ ৬ হাজার টাকার চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ
হোম › রাজনীতি › আওয়ামী লীগ না থাকায় জয়ের স্বপ্নে বিএনপি

আওয়ামী লীগ না থাকায় জয়ের স্বপ্নে বিএনপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৫ এএম, ০২ অক্টোবর, ২০২৫ 135
আওয়ামী লীগ না থাকায় জয়ের স্বপ্নে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাঙামাটিতে তৎপর রাজনৈতিক দলগুলো। এতে আওয়ামী লীগ না থাকায় ২৯৯-পার্বত্য রাঙামাটি সংসদীয় আসনে জয়ের স্বপ্ন দেখছে বিএনপি। তবে নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে লড়াই হবে ত্রিমুখী। লড়াইয়ে থাকবে বিএনপি, জামায়াত ও আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। জয়ের সম্ভাবনায় জেএসএস ও বিএনপি প্রার্থী।

জনসংযোগসহ মাঠে নির্বাচনি তৎপরতা লক্ষ করা যাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের। রাঙামাটি আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী রয়েছেন সাতজন। ইতোমধ্যে একক প্রার্থীর চূড়ান্ত ঘোষণা করেছে জামায়াত। দলীয় প্রার্থী চূড়ান্ত না হলেও নির্বাচন সামনে রেখে তৎপর জেএসএস। তবে অপর আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তৎপরতা এখনো লক্ষণীয় নয়। এছাড়া নির্বাচনে প্রার্থী দিতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, জাতীয় পার্টিসহ অন্য দলগুলো। নির্বাচন করতে পারেন স্বতন্ত্র কেউ।

রাঙামাটিতে ভোটারদের মাঝে যোগ্যতার মাপাকাঠি বা পছন্দের বিবেচনায় শুধু রাজনৈতিক দল নয়, প্রার্থীদের ব্যক্তিগত ইমেজ ও পরিচিতিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে নির্বাচন মানে পাহাড়ি-বাঙালি ভোটের হিসাব-নিকাশ অন্যতম ফ্যাক্টর। রাঙামাটিতে সংখ্যায় বেশি পাহাড়ি ভোটাররা, যাদের বেশির ভাগই আঞ্চলিক দলের সমর্থক। জাতীয় রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিতেও যথেষ্ট সংখ্যক পাহাড়ি ভোটার বা সমর্থক আছেন। তাছাড়া জাতীয় পার্টিতেও কিছুসংখ্যক পাহাড়ি নেতাকর্মী আছেন। নতুন দল এনসিপিতেও পাহাড়িদের কিছু লোকজন যোগ দিয়েছেন।

আসনটিতে ১৯৮৬ ও ৮৮ সালে নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির বিনয় কুমার দেওয়ান। ১৯৯১ সালে জয়ী হন আওয়ামী লীগের দীপংকর তালুকদার। এরপর নির্বাচিত হন ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে বিএনপির পারিজাত কুসুম চাকমা ও জুনের নির্বাচনে আওয়ামী লীগের দীপংকর। ২০০১ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন বিএনপির মণিস্বপন দেওয়ান। ২০০৮ সালে নির্বাচিত হন দীপংকর। ২০১৪ সালে দীপংকরকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার। এরপর ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচিত হন দীপংকর।

এবার বিএনপিতে দলীয় মনোনয়ন দৌড়ে আছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক সাবেক জেলা যুগ্ম জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সহসভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ ও কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি দিলদার হোসেন।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, তারা দুজনেই মনোনয়নপ্রত্যাশী। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে থাকবেন। এবার নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ থাকছে না। তাই রাঙামাটি আসনে আমাদের জয় একেবারে নিশ্চিত হবে। প্রতিটি উপজেলায় জনসংযোগ ও সাংগঠনিক সফর চলমান রয়েছে। সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো বলেন, এখানে সবচেয়ে যোগ্য ও ত্যাগী নেতা হলেন দীপেন দেওয়ান। তাকে মনোনয়ন দেওয়া হলে আসনটিতে জয় নিশ্চিত হবে। দীপেন দেওয়ান বলেন, বিএনপি থেকে যোগ্য প্রার্থী দেওয়া হলে জয় নিশ্চিত হবে।

জামায়াতের জেলা আমির আবদুল আলীম বলেন, এ আসনে আমরা একক প্রার্থী নিয়ে নির্বাচন করব। আইনজীবী মোখতার আহমেদকে প্রার্থী চূড়ান্ত করেছে দল। দলটির প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ বলেন, জনগণের দোয়া ও সমর্থনই আমাদের শক্তি। আমরা চাই একটি ইনসাফভিত্তিক সমাজ, যেখানে ইসলামি আদর্শে শান্তি, ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে তৎপর আঞ্চলিক দল জেএসএস। আসনটিতে এবারও এককভাবে প্রার্থী দেবে দলটি। ২০১৪ সালে বিপুল ভোটে জয়ী হয়েছিলন দলটির সমর্থিত ঊষাতন তালুকদার। ২০২৪ সালে আওয়ামী লীগের একতরফা নির্বাচন করায় তা বর্জন করে জেএসএস। আসনটিতে এবারও দলটির সম্ভাব্য প্রার্থী ঊষাতন হতে পারেন।