অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › রাজনীতি › আপনাদের ভালোবাসায় ছিলাম, সারাজীবন থাকতে চাই

আপনাদের ভালোবাসায় ছিলাম, সারাজীবন থাকতে চাই

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৩ ডিসেম্বর, ২০২৫ 186
আপনাদের ভালোবাসায় ছিলাম, সারাজীবন থাকতে চাই

‘আপনাদের ভালোবাসায় সারাজীবন আবদ্ধ ছিলাম, সারাজীবন থাকতে চাই। আপনাদের খেদমত করার সুযোগ যদি আল্লাহ রাব্বুল আলামিন দেন, তাহলে এটাই হবে আমার জীবনের জন্য সবচাইতে বড় পাওয়া।’

বুধবার পেকুয়ায় নির্বাচনি জনসংযোগের শুরুতে সদর ইউনিয়নের বাগুজারা সাঁকোরপাড় এলাকায় কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।


মঙ্গলবার মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নিজ জন্মভূমি পেকুয়ায় নির্বাচনি জনসংযোগ শুরু করছেন তিনি। চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিনি প্রথম দিনের মতো নির্বাচনি জনসংযোগ করেছেন।


বুধবার পেকুয়ায় নির্বাচনি জনসংযোগের শুরুতে তিনি বলেন, জীবনের শেষমুহূর্ত পর্যন্ত এ দেশে, এ দেশের মানুষের সেবা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করুন এই মোনাজাত করি। পেকুয়া উপজেলায় আমার নির্বাচনি প্রচারণা শুরু করেছি। 


সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের পুরোদমে কার্যক্রম যখন শুরু হবে, তখন ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করব, তার আগে আমার একটা অনুরোধ আপনাদের সবাইকে- আমাদের পক্ষ থেকে, ধানের শীষের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে, একটি সালাম পৌঁছিয়ে দিবেন ঘরে ঘরে। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। 


তিনি আরও বলেন, এ দেশ, এ দেশের মানুষ এবং এ দেশের মাটি আমার প্রাণের মধ্যে। আগামীতে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়, সরকার গঠন করে তাহলে এই চকরিয়া-পেকুয়াতে ভরপুর উন্নয়ন হবে। উন্নয়ন পরিকল্পনা আপনাদের সাথে আলাপ - আলোচনা করেই করা হবে। 


শিলখালী ও বারবাকিয়া বাজারে জনসংযোগ শেষ করে টইটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশনে বক্তব্য দেন সালাহউদ্দিন আহমেদ। তখন তিনি বলেন, ১২-১৪ বছর পরে আপনাদের দেখতে আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনারা দোয়া করছিলেন বলে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। হত্যা করার উদ্দেশ্যে শেখ হাসিনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাকে গুম করেছিল। আল্লাহ আমার হায়াত রেখেছিলেন এবং আপনাদের দোয়ায় বেঁচে ফিরেছি। 


বুধবার পেকুয়া উপজেলায় প্রথম দিনের গণসংযোগে উপস্থিত ছিলেন- চকরিয়া- পেকুয়ার সাবেক সংসদ সদস্য হাছিনা আহমেদ, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয়সহ দলীয় নেতাকর্মীরা।


বৃহস্পতিবার উপজেলার মগনামা, উজানটিয়া ইউনিয়নের গণসংযোগ করবেন সালাহউদ্দিন আহমেদ।