অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › রাজনীতি › আরও পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

আরও পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৪০ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৫ 135
আরও পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও ও তেজগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালীর বাউফল থানা ছাত্রলীগ কর্মী আবির হোসেন, বাউফল থানার কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী আকিদুল ইসলাম সানজিদ, মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান, মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মাসুদুর রহমান ওরফে আরিফুল ইসলাম ওরফে আকাশ ও খিলগাঁও থানা সৈনিক লীগের সদস্য আনোয়ার হোসেন বাবু।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরের দিকে কারওয়ানবাজার পেট্রোবাংলার অফিসের গেটের সামনে রাস্তার ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের অজ্ঞাত পরিচয়ের অনেক সদস্য জড়ো হয়। তারা সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে তেজগাঁও থানা পুলিশ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানারসহ আবির হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় ধাওয়া দিয়ে আকিদুলকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে খিলগাঁও থানা পুলিশ গোপন সংবাদ পায় যে, খিলগাঁও থানা এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় অংশগ্রহণকারী সন্ত্রাসবিরোধী আইনের সন্দেহভাজন আসামি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুইজন সদস্য ওই এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর বিকাল ৫ টার দিকে খিলগাঁও থানা পুলিশ প্রভাতীবাগ এলাকায় অভিযান চালিয়ে আরিফুর রহমান ও তাহমিদুল হাসানকে গ্রেপ্তার করে। একই দিনে রাত আনুমানিক ৯ টার দিকে খিলগাঁও খানা রোড এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।