Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › আন্তর্জাতিক › আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সামরিক বাহিনীর লড়াই

আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সামরিক বাহিনীর লড়াই

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৭ এপ্রিল, ২০২৪ 170
আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সামরিক বাহিনীর লড়াই

এবার রাখাইনের দক্ষিণাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সামরিক বাহিনীর তীব্র লড়াই শুরু হয়েছে। থান্ডওয়ে এবং টানগুপ শহরের মধ্যকার রাস্তা বন্ধ করে দিয়েছে সেনা সরকার। 

বাসিন্দারা জানিয়েছেন, থান্ডওয়ে শহরের অন্তর্গত কোয়ায়েট চাউং এবং ইয়া সিন গ্রামে গুলিবর্ষণ এবং কামানের গোলাগুলির শব্দ শোনা গেছে। গ্রামবাসীরা খুব আতঙ্কে রয়েছে বলেও জানা গেছে। 


প্রায় ৪০ জন জান্তা সৈন্য দুই মাস ধরে ইয়া সিন মোড়ে অবস্থান করছে। আরাকান আর্মির যোদ্ধারা লোকালয়ে আসছে এমন সন্দেহ থেকে ইয়া সিন জংশনের সাথে সংযোগকারী পাহাড়ী গ্রামে সামরিক অভিযান চালিয়েছে জান্তা সৈন্যরা। 


বর্তমানে, সৈন্যরা ইয়া সিন রোডের মোড়ে পথচারীদের পরীক্ষা করছে। একটি সামরিক গাড়ি এবং একটি পুলিশের গাড়িও ওই এলাকায় দেখা গেছে।


এদিকে, মিয়ানমার সীমান্তে সামরিক মহড়া শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে চীন। যেখানে চীন আকাশ সুরক্ষা এবং লাইভ-ফায়ার মহড়া করবে। তবে এই মহড়ার সঙ্গে মিয়ানমারের যুদ্ধাবস্থার কোনও সম্পর্ক আছে কিনা তা জানায়নি বেইজিং।