Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী
হোম › রাজনীতি › আ.লীগের নেতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে

আ.লীগের নেতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৫৪ এএম, ২০ সেপ্টেম্বর, ২০২৫ 127
আ.লীগের নেতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে সেইসব আওয়ামী লীগের নেতারা দেশের মধ্যে যেখানেই থাকুক না কেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুঁজে বের করবে এবং আইনের আওতায় আনতে হবে।

শুক্রবার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির জাতীয় সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের সমাপ্তি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া প্রয়োজন। সে কারণেই যারা বিগত সময়ে গুম, খুন, অত্যাচার, নির্যাতন, আয়নাঘরের মত পরিস্থিতি তৈরি করেছে, যারা ২৪ এর অভ্যুত্থানের সময়কালে এবং এরও পূর্বে নানাবিধ হত্যাকাণ্ড সংঘটিত করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

আখতার হোসেন বলেন, সারাদেশের প্রতিনিধিরা আমাদের দৃষ্টিগোচর করেছেন, গণঅভ্যুত্থানের সময় এবং তারও পূর্বে আওয়ামী লীগ এবং তাদের যারা দোসর এমন অনেকেই আছেন যারা মানুষের উপরে অবর্ণনীয় অত্যাচার করেছেন। অনেকে অভ্যুত্থানের সময়টাতে নানাভাবে মানুষের উপরে নিপীড়ন করেছে, নির্যাতন করেছেন, হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন। এমন অনেক আওয়ামী সন্ত্রাসী এবং তাদের দোসররা এখনো তারা আইনের আওতায় আসেন নাই। তারা নানা জায়গায় ঘোরাফেরা করছেন।

বিদেশে পালিয়ে থাকা পতিত আওয়ামী লীগের নেতাদের বিষয়ে তিনি বলেন, তাদের দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাবে, সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই। সংস্কারের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোতে যাতে একটা আইনি ভিত্তি তৈরি হয়। আমরা যেন ঐক্যমত কমিশনে যে সংস্কার প্রস্তাবনা বিষয় নিয়ে আলোচনা করেছি। বিষয় যেগুলো সংবিধানের সাথে সম্পর্কিত সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হয় সে ব্যাপারে আমরা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছি।