Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › আন্তর্জাতিক › ইউক্রেনে রাশিয়ার ৫০ হাজার সেনার মৃত্যু হয়েছে- বিবিসি

ইউক্রেনে রাশিয়ার ৫০ হাজার সেনার মৃত্যু হয়েছে- বিবিসি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৭ এপ্রিল, ২০২৪ 183
ইউক্রেনে রাশিয়ার ৫০ হাজার সেনার মৃত্যু হয়েছে- বিবিসি

দুই বছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে এবং প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে দেশটিতে বেশি রুশ সেনা নিহত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক সদস্য নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। যুদ্ধে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে সম্মুখ সমরে নিহত রুশ সেনাদের সংখ্যা প্রায় ২৫ শতাংশ বেশি বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। 


সংবাদমাধ্যমটি বলছে, বিবিসি রাশিয়ান, স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবীরা ২০২২ সালের ফেব্র“য়ারি মাস থেকে রুশ সেনাদের মৃত্যুর সংখ্যা গণনা করছে। এছাড়া কবরস্থানে নতুন কবরে অনেক সৈন্যের নাম প্রদান করতে সাহায্য করেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।


এছাড়া, বিবিসি দলগুলো সেনা হতাহতের অফিসিয়াল রিপোর্ট, সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ার মতো ওপেন সোর্স তথ্যের মাধ্যমেও অনুসন্ধান চালিয়েছে।


বিবিসি বলছে, তাদের অনুসন্ধান অনুসারে ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বছরে ২৭ হাজার ৩০০ জনেরও বেশি রাশিয়ান সৈন্য নিহত হয়েছে। 


ঠিক কী বিশাল সংখ্যক জীবনের বিনিময়ে রাশিয়া ভূখণ্ড দখল বা আঞ্চলিক অগ্রগতি লাভ করেছে তার প্রতিফলন এই সংখ্যার মাধ্যমে পাওয়া যাচ্ছে।


রাশিয়া অবশ্য সেনা নিহতের সংখ্যা বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।


এরআগে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সেনা মৃত্যুর বিষয়ে সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছিল মস্কো। আর তাদের সেই পরিসংখ্যানের চেয়ে সেনা নিহতের বর্তমান সংখ্যা আট গুণেরও বেশি।


এদিকে, চলতি বছরের ফেব্র“য়রিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, যুদ্ধে তাদের ৩১ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। কিন্তু মার্কিন গোয়েন্দাদের তথ্যানুযায়ী, ইউক্রেনীয় বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি।