Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আমেরিকা › ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নিউ ইয়র্কে উত্তেজনা: স্বাগত বনাম বিক্ষোভের প্রস্তুতি

ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নিউ ইয়র্কে উত্তেজনা: স্বাগত বনাম বিক্ষোভের প্রস্তুতি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৭ এএম, ২২ সেপ্টেম্বর, ২০২৫ 120
ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নিউ ইয়র্কে উত্তেজনা: স্বাগত বনাম বিক্ষোভের প্রস্তুতি
  • প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশি অঙ্গনে তৈরি হয়েছে ভিন্নধর্মী উত্তেজনা। বিএনপি ও তাদের সহযোগী সংগঠন একদিকে সফরকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘোষণা দিয়েছেন বিক্ষোভ কর্মসূচির।সফরের সময়সূচি ও প্রতিনিধি দলজাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে ড. ইউনূস রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হবেন। সোমবার দুপুরে তিনি ও তার সফরসঙ্গীরা জেএফকে বিমানবন্দরে পৌঁছাবেন। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিবিএনপির কর্মসূচি

শনিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেখানে ঘোষণা দেওয়া হয়, সোমবার বিমানবন্দরে ড. ইউনূস ও তার প্রতিনিধি দলকে বরণ করা হবে।

সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান রহমান জিল্লুর, বিএনপির চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমানএবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমআওয়ামী লীগের পাল্টা প্রস্তঅন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনূসের সফরের বিরোধিতায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান ও শিকাগোসহ বিভিন্ন রাজ্য থেকে নেতাকর্মীরা নিউ ইয়র্কে এসে পৌঁছেছে।

প্রবাসী অঙ্গনে বিরোধপূর্ণ পরিবেশ

এমন পরিস্থিতিতে ড. ইউনূসের সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে স্পষ্টভাবে বিভক্ত চিত্র ফুটে উঠেছে। বিএনপি ও সমমনা রাজনৈতিক শক্তি যেখানে উচ্ছ্বসিত, সেখানে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা বিরোধিতায় সরব। এর ফলে নিউ ইয়র্কে সফরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র আকার নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।