Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › আন্তর্জাতিক › ইরানে মিসাইল হামলা চালালো ইসরায়েল

ইরানে মিসাইল হামলা চালালো ইসরায়েল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪ 186
ইরানে মিসাইল হামলা চালালো ইসরায়েল

ইরানের ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে এই হামলা চালায় তেল আবিব। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের বরাত দিয়ে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হামলা হয়েছে দেশটির ইসফাহান শহরের বিমানবন্দরের কাছে। তবে এখনও জানা যায়নি হামলার বিস্তারিত তথ্য। এদিকে, ইসরায়েলি হামলার পর ইরানের বিভিন্ন শহরে বন্ধ রয়েছে বিমান চলাচল। তেহরান আনুষ্ঠানিকভাবে হামলার তথ্য জানায়নি। তবে দেশটির দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।


ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, ইরান বেশ কয়েকটি প্রদেশে বিমান প্রতিরক্ষা ব্যাটারি নিক্ষেপ করেছে। অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী বলছে, উত্তর ইসরায়েলে সতর্ক সাইরেন সক্রিয় করা হয়েছে।


ইরানের ইসফাহানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। এখানে সামরিক গবেষণা ও ডেভেলপমেন্ট সাইটসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে।


উল্লেখ্য, গত শনিবার (১৩ এপ্রিল) ইসরায়েলের ভূখণ্ডে প্রথমবারের মতো হামলা চালায় ইরান। মুহুর্মুহু মিসাইল ও ড্রোন হামলার পরই দুদেশের মধ্যে ছড়ায় ব্যাপক উত্তেজনা। অবশেষে আজ ঘটলো ইসরায়েলের পক্ষ থেকে হামলার ঘটনা।