Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আমেরিকা › ইসরায়েলকে অস্ত্র সরবরাহ ও ফিলিস্তিনকে নিরাপত্তা পরিষদে ভেটো দিলো যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে অস্ত্র সরবরাহ ও ফিলিস্তিনকে নিরাপত্তা পরিষদে ভেটো দিলো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:২৭ এএম, ২১ এপ্রিল, ২০২৪ 153
ইসরায়েলকে অস্ত্র সরবরাহ ও ফিলিস্তিনকে নিরাপত্তা পরিষদে ভেটো দিলো যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে আবারও ইসরায়েলকে সমরাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েল তার মোট অস্ত্র সহায়তার শতকরা ৬৮ ভাগই পায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে। সম্প্রতি সংঘাতময় মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে দিতে ইসরায়েলের কাছে আরও ১০০ কোটি মার্কিন ডলারের ভারী সমরাস্ত্র বিক্রি করতে যাচ্ছে বাইডেন প্রশাসন।

শুক্রবার (১৯ এপ্রিল) মার্কিন কংগ্রেসের কর্মকর্তাদের বরাত দিয়ে বিশেষ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির অন্যতম শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।


অপরদিকে সিএনএনের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব উঠলে যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় সেটি আর পাস হয়নি। বৃহস্পতিবার আলজেরিয়ায় প্রস্তাবটি তোলা হয়েছিল ফিলিস্তিনের জন্য।


য়ালস্ট্রিট জার্নালের সেই প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইড্নের প্রশাসন ইসরায়েলের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের নতুন আরেকটি অস্ত্র চুক্তি করার কথা ভাবছে। এই চুক্তির আওতায় অস্ত্র সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ট্যাংকের গোলা, সামরিক যান ও মর্টারের গোলা পাবে ইসরায়েল।


এদিকে গতবছর শুরু হয়ে গাজায় দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েলের সেনারা। এরই মধ্যে নতুন করে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে লিপ্ত হয়েছে দেশটি। সব মিলিয়ে এই মূহুর্তে চরম অস্থিরতা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। শুক্রবার রাতেও ইরানের ইস্পাহান শহরে পারমাণবিক স্থাপনার কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। আবার এরই মধ্যে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।


উল্লেখ্য, ইসরায়েলকে সমর্থনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরের স্থানটিই জার্মানির। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি চর্চার জন্য ইসরায়েলের মোট চাহিদার আনুমানিক ৩০ শতাংশ অস্ত্রই সরবরাহ করা হয় ইউরোপের এই দেশটি থেকে।