Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আন্তর্জাতিক › ইসরায়েলি সেনারা মানবাধিকার লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র

ইসরায়েলি সেনারা মানবাধিকার লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২১ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪ 221
ইসরায়েলি সেনারা মানবাধিকার লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনে ইসরাইলি সেনাবাহিনীর পাঁচটি ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ঘটনা গাজায় চলমান অভিযানের আগে সংঘটিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে এমনটি জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। পররাষ্ট্র দফতরের মুখপাত্র ভেদান্ত প্যাটেল জানান, পশ্চিমতীর ও জেরুজালেমে ইসরায়েলি বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর যেকোনো ইউনিটের বিরুদ্ধে মার্কিন সরকারের এ ধরনের ঘোষণা এটিই প্রথম।


নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম ও ধর্ষণকে এ ধরনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করে থাকে যুক্তরাষ্ট্র। ৫টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিটই মানবাধিকার লঙ্ঘন বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলেও জানায় স্টেট ডিপার্টমেন্ট।