Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, নিউইয়র্কে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা
হোম › রাজনীতি › ইসলামী রাজনীতি ক্ষমতার জন্য নয়, ন্যায় প্রতিষ্ঠার জন্য: এটিএম আজহার

ইসলামী রাজনীতি ক্ষমতার জন্য নয়, ন্যায় প্রতিষ্ঠার জন্য: এটিএম আজহার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:০৫ এএম, ০৮ অক্টোবর, ২০২৫ 107
ইসলামী রাজনীতি ক্ষমতার জন্য নয়, ন্যায় প্রতিষ্ঠার জন্য: এটিএম আজহার

জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, ইসলামী রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণ ও সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে সেবা হবে আমানত আর নেতৃত্ব হবে জবাবদিহিমূলক।


মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে তারাগঞ্জ উপজেলা কুর্শা ইউনিয়ন জামায়াত শাখা আয়োজিত স্থানীয় ডাঙ্গার বাজার এলাকায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।



এটিএম আজাহারুল ইসলাম বলেন, ইসলামবিদ্বেষী স্বৈরাচার শেখ হাসিনা আমাকে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় ফাঁসিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের ষড়যন্ত্র করেছিলেন। তবে আল্লাহর অশেষ রহমতে আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে।



তিনি আরও বলেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে আমাকে ভোট দিন। আমাকে একবার নির্বাচিত করে দেখুন, আপনাদের আমানতের খেয়ানত করব না।



তিনি নিজেকে নিজেকে এতিম, বৃদ্ধ উল্লেখ করে বলেন, আপনারা যদি পাশে থাকেন, তাহলে আমি কখনই নিজেকে এতিম ভাবব না।



পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেন। পথসভায় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।