Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বিনোদন › ঈদুল ফিতরে আসছে ‘‌মায়া’

ঈদুল ফিতরে আসছে ‘‌মায়া’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৪ এএম, ০২ এপ্রিল, ২০২৪ 272
ঈদুল ফিতরে আসছে ‘‌মায়া’

এবার ঈদে মুক্তি পাবে বেশ কয়েকটি সিনেমা। উৎসবে, বিশেষ করে ঈদে সিনেমা মুক্তির জোয়ার চলছে কয়েক বছর ধরে। সে ধারায় এ ঈদে মুক্তির মিছিলে যুক্ত হলো আরেকটি সিনেমা। এবারের ঈদে আসছে তিন নায়কের নতুন চমক মায়া। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির প্রচারণা। জসিম উদ্দিন জাকির পরিচালনা করেছেন এটি। রোববার ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমাটির মুক্তির সময়সূচি ঘোষণা করে মায়া টিম। অনুষ্ঠানে এর ট্রেলারও লঞ্চ করা হয়।

মায়ার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম ইয়াসমিন বুবলী। রোববারের অনুষ্ঠানে সাইমন সাদিক, জিয়াউল রোশান, শবনম ইয়াসমিন বুবলী, পরিচালক জসিম উদ্দিন জাকির ও প্রযোজক আলীনুর আশিক ভূঁইয়াসহ চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। ঈদুল ফিতর উপলক্ষে চলচ্চিত্রপ্রেমীদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন সবাই।


পরিচালক জসিম উদ্দিন জাকির বলেন, ‘ঈদে সিনেমাটি মুক্তি দেব। কারণ এ সময় হলে দর্শক বেশি থাকে। আমি আমার দলের কাছে তাদের কঠোর পরিশ্রমের জন্য কৃতজ্ঞ। আশা করি চলচ্চিত্রপ্রেমীরা হলে সিনেমাটি দেখবে।’

শবনম বুবলী বলেন, ‘সাধারণত দেখা যায়, দুই নায়কের সঙ্গে এক নায়িকার সিনেমা হয়। কিন্তু আমি মায়া সিনেমায় তিনজন নায়ককে পেয়েছি। এটা দারুণ ব্যাপার নিঃসন্দেহে। আনিসুর রহমান মিলন ভাই, সাইমন সাদিক ও রোশান তিনজনই সহশিল্পী হিসেবে অসাধারণ। আমরা খুব আনন্দ নিয়ে কাজ করেছি। আশা করছি দর্শক উপভোগ করবে সিনেমাটি।’


সাইমন সাদিক বলেন, ‘দেশে খুব কম সিনেমা হল, এদিকে ঈদে অনেক সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। আমি আশা করি, চলচ্চিত্র প্রেমীরা আমার সিনেমা ও আমাদের মায়া সিনেমা দেখে উপভোগ করবেন।’


তিনি আরো বলেন, ‘মায়া: দ্য লাভ’ সিনেমার গল্পটি অনেক সুন্দর। গল্প, চরিত্র, লোকেশন, চিত্রনাট্য সবকিছুতেই ভালো লাগার আবেশ রয়েছে। আমার চরিত্রটিও বেশ মনে ধরেছে। এর টিমটাও বেশ দারুণ। খুব আন্তরিক পরিবেশে আমরা শুটিং করেছি।

রোশান বললেন, ‘এ পর্যন্ত যতগুলো সিনেমায় কাজ করেছি, সবক’টিই হয় অ্যাকশন, না হয় রোমান্টিক অ্যাকশন। কিন্তু এ সিনেমা পুরোপুরি প্রেমের।’ সিনেমায় রোশানের চরিত্রের নাম সজীব। চরিত্রের গল্প সম্পর্কে এ অভিনেতা জানান, বিশ্বাস-অবিশ্বাসের দোলায় একটি ছেলে একটি মেয়ের সম্পর্কে তৈরি হয় জটিলতা। একটা পর্যায়ে ট্র্যাজেডিতে রূপ নেয় সে প্রেম।’