93
ঈদের পরে নতুন ছকে মাঠে নামতে চায় বিএনপি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০৬ এপ্রিল, ২০২৪
একদফা দাবিতে গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় কর্মসূচি পালনের আগে বিএনপি যা ভেবেছিল, হয়েছে ঠিক তার বিপরীত। পরিকল্পনা ছিল না, থাকলেও হালে পানি পায়নি শেষ পর্যন্ত। ফলে সেদিনই চুপসে গেছে অনেকের স্বপ্ন। সম্প্রতি হতাশা কাটিয়ে আবারও দিন বদলের স্বপ্ন দেখছেন তৃণমূল নেতাকর্মীরা।
জানা গেছে, বাস্তবতা বিবেচনা করে ‘নতুন ছক’ নিয়ে মাঠে নামছে দলটি। এতকিছুর পরও কেন তাদের যৌক্তিক দাবি পূরণ হচ্ছে না, মূল্যায়ন করা হচ্ছে সেসব কারণও। বিএনপি নেতারা বলছেন, রমজানে ইফতার মাহফিলে সীমাবদ্ধ থাকলেও ঈদের পর আবারও রাজপথে গড়াবে বিএনপির আন্দোলন। আর মাঠের নেতারা বলছেন, যত প্রতিকূলতা থাকুক একদফা দাবি আদায়ে অনড় তারা।
যেমন যুবদলের সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীর বলেন, আমি বিশ্বাস করি, বিএনপির নেতৃত্বে দ্রুতই ভোটারবিহীন এই সরকারের পরিবর্তন হবে।
তিনশ ৬৩ দিন কারাবাসের পর সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। তার মতো কারাবাস করা দলটির অন্যান্য নেতাদের প্রত্যাশাও এমন। দ্রুতই দল থেকে নতুন কৌশল ঠিক করে কর্মসূচি দেবে। আর তারা সরকার পতনের সেই আন্দোলনকে বেগবান করবেন।
জাহাঙ্গীর আলম আরও বলেন, আমি জেল থেকে ছাড়া পেয়ে আগে পার্টি অফিসে গিয়েছি। নেতাকর্মীদের সাথে কথা বলার পর আরও শক্তি পেয়েছি।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেন, শুধু ২৮ অক্টোবর না, বিএনপি আগেও অনেক প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে গেছে। এবারও যতই ঝড়-তুফান আসুক না কেন, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তারা তাদের লক্ষ্যে পৌঁছাবেই।
গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার চৌধুরী আশরাক আহমেদ সিদ্দিকী বলেন, আমরা স্বপ্ন দেখি, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং জনগণ তার পছন্দের প্রার্থীকে কোনো বাধা ছাড়াই ভোট দেবে। এই স্বপ্ন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পূরণ হবে ইনশাআল্লাহ।
তবে এই স্বপ্ন পূরণে যে প্রস্তুতি আর পরিকল্পনা দরকার, তা এখন আছে কি বিএনপির? থাকলেও বাস্তবায়নের দক্ষতা ও ক্ষমতাসীনদের মোকাবেলা নিয়ে প্রশ্নও রয়েছে।
এ নিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বিএনপির শক্তি তৃণমূল। এক-এগারোর সময় সেটি প্রমাণিত হয়েছে, এখনও প্রমাণ হচ্ছে। নেতাকর্মীরা শক্তি সঞ্চয় করে নবউদ্যমে আবার মাঠে নামবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমাদের কিছু উপলব্ধি হচ্ছে, এত ব্যাপক জনসমর্থন থাকার পরও কেন অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলাম না। সে বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। নেতারাও নতুন আন্দোলন নিয়ে ভাবছেন। আশা করছি, ঈদের পরই আমরা নতুন ছক কষে আবার এই সরকার পতনের আন্দোলনে যাবো।
দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বললেন, বিএনপি একটি অগণতান্ত্রিক অপশক্তিকে ক্ষমতা থেকে সরানোর জন্য লড়াই করছে। আমরা কোন প্রক্রিয়াতে এগুবো, সেটি নিয়ে সকলের মধ্যে আলাপ-আলোচনার ব্যাপার আছে। আগামী দিনে কী করবো এরও কৌশল ঠিক করতে হবে। দ্রুতই নতুন কৌশল নিয়ে মাঠে নামবে বিএনপি।
উল্লেখ্য, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে গণতন্ত্রের অভিমুখে যাত্রা বা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ শুরু করেছিল বিএনপি। তবে ‘গণতন্ত্রের’ সেই যাত্রায় তারা এখনও গন্তব্যে পৌঁছায়নি।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





