অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › ঈদে প্রতিটি ঘরে শান্তির ধারা প্রবাহিত হোক: মির্জা ফখরুল

ঈদে প্রতিটি ঘরে শান্তির ধারা প্রবাহিত হোক: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১০ এপ্রিল, ২০২৪ 177
ঈদে প্রতিটি ঘরে শান্তির ধারা প্রবাহিত হোক: মির্জা ফখরুল

পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে শান্তির অমীয় ধারা প্রবাহিত হোক— এবারের ঈদে এই ইচ্ছা পোষণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেয়া বাণীতে তিনি এমন ইচ্ছা পোষণ করেন। মুসলিম বিশ্বের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে ইসলাম ধর্মাবলম্বীদেরদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিএনপি মহাসচিব।


মির্জা ফখরুল বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উৎসবটি সারাবিশ্বে অনেক উৎসাহ ও আনন্দের সাথে উদযাপিত হয়। বিশ্ব মুসলিম একে অপরকে শুভেচ্ছা জানায়। দিনটি পবিত্র রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে, যেখানে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম বা রোজা পালন করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মূহূর্ত। ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহাসুযোগ।


বিএনপি মহাসচিব আরও বলেন, ঈদুল ফিতরের উৎসব আমাদের পারস্পরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভুতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ, ভালোবাসাপূর্ণ সমাজ ও দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।


কোনো অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে, সেজন্য তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।