অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › আমেরিকা › উৎসবের আবহে উদযাপিত হলো টাইমস স্কোয়ারের দুর্গাপূজা

উৎসবের আবহে উদযাপিত হলো টাইমস স্কোয়ারের দুর্গাপূজা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৩৬ এএম, ০৪ অক্টোবর, ২০২৫ 135
উৎসবের আবহে উদযাপিত হলো টাইমস স্কোয়ারের দুর্গাপূজা

ম্যানহাটনের টাইমস স্কোয়ারে প্রথমবারের মতো তিথি অনুযায়ী দুর্গা উৎসবের উদ্বোধনী দিনটি ছিল সংস্কৃতির এক অসাধারণ মিলনক্ষেত্র। শহরের প্রাণকেন্দ্রে বিপুল জনসমাগমে উৎসব পালিত হয়। 

সন্ধ্যা রঙিন করে তোলে নৃত্যাঞ্জলির প্রাণবন্ত নৃত্য পরিবেশনা ও ভারতীয় বিদ্যা ভবনের গারবা, জয় সরকার ও লোপামুদ্রা মিত্রের মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান এবং ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানে, যা দর্শকদের সরাসরি পৌঁছে দেয় কলকাতার মাড্ডক্স স্কয়ারের এবং ঢাকেশ্বরী মন্দির এর আবহে। 


একাধিক বিশিষ্ট অতিথি ও বিদেশি প্রতিনিধির উপস্থিতিতে এই উৎসব পরিণত হয় এক সত্যিকারের আন্তর্জাতিক উদযাপনে, যা বিশ্বমঞ্চে বাঙালির সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরে। 


দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল রিমলি রায়ের সুরতি ট্রুপে এর ইংরেজিতে রামায়ণ ব্যালে পরিবেশনা এবং নৃত্যাঞ্জলি র মহিষাসুরমর্দিনী মোহিত করে উপস্থিত প্রায় ৫০ হাজার দর্শককে। দেয়াশিনি রায় এর সুরমূর্ছণাতে ভেসে যায় গোটা টাইমস স্কোয়ার প্রাঙ্গন - প্রমাণ করে সংগীতের সত্যি কোনো ভাষা হয় না। দুদিনের এই আনন্দ যজ্ঞ শেষ হয় সিঁদুর খেলা , ধুনুচি নাচ ও আসছে বছর আবার হবে ধ্বনির মধ্যে দিয়ে। বিশ্বের মিলনতীর্থে বাংলা সংস্কৃতি ও পরম্পরা র এক উজ্জ্বল নিশান রেখে গেল টাইমস স্কোয়ার দূর্গা উৎসব এসোসিয়েশনের এই প্রয়াস।