Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত
হোম › রাজনীতি › এনসিপি-গণঅধিকার জোটের বিষয়ে যা জানালেন রাশেদ খান

এনসিপি-গণঅধিকার জোটের বিষয়ে যা জানালেন রাশেদ খান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৫ এএম, ০২ অক্টোবর, ২০২৫ 135
এনসিপি-গণঅধিকার জোটের বিষয়ে যা জানালেন রাশেদ খান


বুধবার (১ অক্টোবর) ঝিনাইদহের প্রধান পূজামণ্ডপ (জেলা শহরে) পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 


রাশেদ খান বলেন, আবারও আমরা বসে আলোচনা করব। তারুণ্যের দুই শক্তি আমরা যদি এক হতে পারি এবং নতুন দল গঠন করে একসঙ্গে কাজ করতে পারি তাহলে বাংলাদেশে নতুন আরেকটি সম্ভাবনা সৃষ্টি হবে। 


এক প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, দেশে নির্বাচনি আমেজ শুরু হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার ব্যাপারে সরকার বক্তব্য পেশ করেছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। 


তিনি বলেন, ভারত এবং আওয়ামী লীগ মিলে নির্বাচন বানচালের চক্রান্ত করছে। সেই চক্রান্তের অংশ হিসেবে পাহাড়ে অশান্তি সৃষ্টি করা হয়েছে। সেখানে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থ এবং অস্ত্র দিয়ে সহযোগিতা করছে ভারত। ভারত চায় বাংলাদেশ যাতে কোনোভাবেই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এ দেশে আর নির্বাচন করতে পারবে না। পিআর নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তা কেটে যাবে।


জাতিসংঘ সফরে গিয়ে একটি আর্ন্তজাতিক গণমাধ্যমে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে রাশেদ খান বলেন, এ বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের জনগণ। আমি নিজেও বলেছি, সরকার যদি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের আদেশ তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক বক্তব্য দেয়। উপদেষ্টারা আওয়ামী লীগের প্রতি যদি তাদের দরদ দেখায় সেটি হবে অনাকাক্ষিত। 


তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের ফসল এবং সেই গণঅভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। সুতরাং আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার আর সুযোগ নেই। যেখানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে পালিয়েছেন। আওয়ামী লীগ এখন কলকাতায় তাদের দলীয় কার্যালয় খুলেছে। সেখানে তারা রাজনীতি করছে। আওয়ামী লীগ যে বাংলাদেশের দল না এর মাধ্যমে সেটি প্রমাণিত। 


জাতীয় পার্টির বিষয়ে রাশেদ খান বলেন, ২০২৪ সালের নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গিয়েছিলেন। ভারত থেকে ফিরে এসে তিনি সাংবাদিকদের বলেন, ভারতে কার সঙ্গে আলোচনা হয়েছে, কী আলোচনা হয়েছে? তা ভারতের অনুমতি ছাড়া তিনি বলতে পারবেন না। তার মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশের কোনো দল না। তারা মূলত ভারতের হয়ে বাংলাদেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শাখা ওপেন করেছিল। 


রাশেদ খান বলেন, এই মুহূর্তে বলা যাচ্ছে না কে ক্ষমতায় যাবে। জনকল্যাণে যারা কাজ করবে তারাই আগামীতে ক্ষমতায় যাবে। নির্বচনের জন্য যে বন্দোবস্ত সরকার শুরু করেছে, তাতে আমাদের সবার সহযোগিতা করা উচিত। নতুন নতুন দাবি যদি আমরা হাজির করি সরকার কিন্তু ব্যর্থ হবে। নির্বাচন বানচাল হয় এমন কোনো আন্দোলন করা যাবে না। 


রাশেদ খান বলেন, এ সরকার ব্যর্থ হলে ১/১১ নেমে আসবে। হাসিনা কিন্তু দিল্লি থেকে বাংলাদেশে ফিরে আসবে। সুতরাং সবার প্রতি আহ্বান, আসুন আমরা গণঅভ্যুত্থানের শক্তি এক থাকি। য়েছে।