Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › খেলার মাঠ › এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন শাহীন আফ্রিদি

এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন শাহীন আফ্রিদি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০৭ মে, ২০২৪ 183
এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন শাহীন আফ্রিদি

এপ্রিল মাসের সেরা পারফর্মার নির্বাচিত করার জন্য তিনজনকে মনোনয়ন দিয়েছে আইসিসি। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির সঙ্গে এই তালিকায় জায়গা পেয়েছেন নামিবিয়ার অধিনায়ক জেরার্ড এরাসমাস ও সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন আফ্রিদি। সিরিজে ৮ উইকেট নেয়ার পাশাপাশি করেছেন নিয়ন্ত্রিত বোলিং। তার নৈপুণ্যে শেষ ম্যাচ জিতে সিরিজ ২-২ এ ড্র করে পাকিস্তান। এমন পারফরম্যান্সে জায়গা পেলেন মাস সেরার দৌড়ে।


ওয়াসিম গত মাসে এসিসি প্রিমিয়ার কাপে দারুণ ব্যাটিং করেছেন। আসরের ফাইনালে খেলেছেন ৫৬ বলে ১০০ রানের দুর্দান্ত এক ইনিংস। এর আগে আরও তিনটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেছেন এই আসরে।


ওমান সফরে ব্যাট ও বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন নামিবিয়ার অলরাউন্ডার এরাসমাস। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দু’টি ম্যাচে তিনি ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। ব্যাট হাতে ১৪৫ রানের পাশাপাশি বল হাতে ৮ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার।