172
এবারের বিশ্বকাপে রয়েছে আইসিসির যেসব নিয়ম-কানুন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০১ জুন, ২০২৪
শুরু হচ্ছে চার ছক্কার ধুন্ধুমার টি-টোয়েন্টি ক্রিকেটের মহারণ। এক মাসব্যাপী ৫৫ ম্যাচের লড়াই শেষে শিরোপা উঁচিয়ে ধরবে চ্যাম্পিয়ন দল। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম অংশ নিচ্ছে ২০ দল। ২ জুন যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ আসর।
এই আসরে ৪টি গ্রুপের প্রত্যেকটিতে রয়েছে ৫টি করে দল। গ্রুপ ‘এ’-তে আছে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও কানাডা। গ্রুপ ‘বি’-তে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান। গ্রুপ ‘সি’-তে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি আর গ্রুপ ‘ডি’-তে আছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।
প্রতিটি দল গ্রুপ পর্বে একে অন্যের বিপক্ষে ম্যাচ খেলবে চারটি করে। এরপর প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে টুর্নামেন্টের সুপার এইট পর্বে। প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ২ পয়েন্ট করে এবং খেলা পরিত্যক্ত হলে বা বৃষ্টিতে ভেসে গেলে পাবে এক পয়েন্ট করে। যদি গ্রুপ পর্বে সমান পয়েন্ট থাকে, সেক্ষেত্রে হবে রান রেটের হিসেব। সেখানেও যদি সমান থাকে তাহলে হেড-টু-হেড বিবেচনা করে জয়ী দল চলে যাবে সুপার এইটে।
ম্যাচ ড্র হলে খেলা গড়াবে সুপার ওভারে। সুপার ওভারেও ড্র হলে ফলাফল আসা পর্যন্ত ধারবাহিকভাবে সুপার ওভার চলতে থাকবে। তবে সুপার ওভারের নেট রান মূল ম্যাচের রান রেটের সাথে অন্তর্ভুক্ত হবে না। সুপার এইট থেকে দুটি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সেমিফাইনালে। যেখানে এক গ্রুপের চ্যাম্পিয়ন অন্য গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে।
বিরূপ আবহাওয়ার কারণে অনেক সময় ম্যাচের ওভার কমিয়ে আনা হয়। সেক্ষেত্রে গ্রুপ পর্বে ন্যূনতম ৫ ওভার খেলা হতে হবে। আর সেমিফাইনাল ও ফাইনালের ক্ষেত্রে খেলা হতে হবে ন্যূনতম ১০ ওভার।
এবারের আসরে গ্রুপ পর্বের জন্য থাকছে না কোনো রিজার্ভ ডে। প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। আবার দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে নেই। তবে দ্বিতীয় সেমিফাইনালের জন্য অতিরিক্ত ২৫০ মিনিট সময় রাখা হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল রিজার্ভ ডে-তে গেলে মাঠ গড়াবে ২৮ জুন। ফলে ২৯ তারিখ বিরতি ছাড়াই ফাইনালে নেমে পড়তে হবে। কিন্তু আইসিসি চাচ্ছে ২৮ জুন ট্রাভেল ডে হিসেবে রেখে ২৯ জুন ফাইনাল আয়োজন করতে।
বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষ হতে হবে ৩ ঘণ্টা ১০ মিনিটের মধ্যে, প্রতিটা ইনিংস শেষ করার সময় এক ঘণ্টা ২৫ মিনিট, এর সঙ্গে ইনিংস বিরতি থাকবে সর্বোচ্চ ২০ মিনিট। সময়ের হিসেব রাখার জন্য প্রথমবারের মতো বিশ্বকাপে থাকছে স্টপ ক্লক। একটা ওভার শেষ হওয়ার এক মিনিটের মধ্যে দ্বিতীয় ওভার শুরু করার জন্য প্রস্তুত থাকতে হবে বোলারকে।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ
- Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
- ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
- ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয়
- পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন
- পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে
- যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক
- আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী
- প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন
- ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার
- ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ
- বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে
- ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”





