অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › খেলার মাঠ › এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:২০ এএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ 165
এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ

সমীকরণ এবং ভাগ্য, দুটোই ছিল শ্রীলঙ্কার হাতে। আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে তাই শ্রীলঙ্কার দিকেই তাকিয়ে ছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া হয়ে আরব আমিরাতের প্রবাসী বাঙালিরা। নিরাশ করেনি দ্বীপরাষ্ট্রটি। আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশকে সুপার ফোরে তুলে দিয়েছেন চারিথ আসালঙ্কারা।

আবুধাবির শেখ জায়েদ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ নবীর ঝড়ো ফিফটিতে (৬০*) ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান জমা করে আফগানিস্তান। জবাবে ওপেনার কুসল মেন্ডিসের অপরাজিত ৭৪ রানে ভর করে ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

১৭০ রানের লক্ষ্যে খেলতে নামার আগে সুপার ফোরে খেলতে শ্রীলঙ্কার সামনে সমীকরণ দাঁড়ায়, ১০১ রান করলেই সুপার ফোর নিশ্চিত।খানিকটা দেখেশুনে খেলে ১২.৪ ওভারে ওই লক্ষ্য স্পর্শ করে লঙ্কানরা। তখনও জয়ের জন্য লঙ্কানদের দরকার ছিল ৬৯ রান, হাতে ছিল ৪৪ বল। সেই সঙ্গে বাংলাদেশের ভাগ্যও ছিল তাদের হাতে।


৩ উইকেটে ১০১ রান করা শ্রীলঙ্কা ১১৯ রানের মাথায় হারিয়ে বসে চতুর্থ উইকেট। ফিরে যান ১২ বলে ১৭ রান করা অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তখন লঙ্কানদের জয়ের জন্য দরকার ৫১ আর হাতে ছিল ৩১ বল। বাকি পথটা কোনো বিপদ হতে দেননি দুই মেন্ডিস, কুসল ও কামিন্দু।দুজনের ৫ম উইকেট জুটিতে ২৩ বলে ৫২ রানে জয় নিশ্চিত হয় শ্রীলঙ্কার। সেই সঙ্গে বাংলাদেশের সুপার ফোর।


এর আগে, আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে আফগানরা তোলে ৪৫ রান। স্কোরবোর্ডে ৭৯ রান জমা হতেই নেই ৬ ব্যাটার। একপ্রান্ত আগলে রেখেছিলেন অভিজ্ঞ মোহাম্মদ নবী। ৭ নম্বরে নামা এই ব্যাটার ধীরগতিতে এগিয়ে চড়াও হন শেষ ওভারে।


অনভিজ্ঞ দুনিথ ভেল্লালেগেকে পেয়ে শুরু করেন তাণ্ডব। ৫ ছক্কায় ওই ওভার থেকে তুলে নেন ৩২ রান। তাতে তার রান দাঁড়ায় ২২ বলে ৬০ আর আফগানিস্তানের ৭ উইকেটে ১৬৯। তাতে লড়াইয়ের পুঁজি পেয়ে সুপার ফোরের আশা টিকিয়ে রাখে আফগানিস্তান। তবে কুসল সেটা হতে দিলেন না।


সংক্ষিপ্ত স্কোর


আফগানিস্তান : ২০ ওভারে ১৬৯/৮ (নবী ৬০, জাদরান ২৪, রশিদ ২৪, আতাল ১৮, গুরবাজ ১৪; তুষারা ৪/১৮, শানাকা ১/২৯, ভেল্লালাগে ১/৪৯, চামিরা ১/৫০)।


শ্রীলঙ্কা : ১৮.৪ ওভারে ১৭১/৪ (কুসল মেন্ডিস ৭৪*, কুশল পেরেরা ২৮, কামিন্দু মেন্ডিস ২৬*, আসালাঙ্কা ১৭; ওমরজাই ১/১০, নবী ১/২০, নুর ১/৩৭, মুজিব ১/৪২)।


ফল : শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী।


ম্যান অব দ্য ম্যাচ : কুসল মেন্ডিস