অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › কক্সবাজার-সিলেটসহ সব পর্যটনকেন্দ্রে মানুষের ঢল

কক্সবাজার-সিলেটসহ সব পর্যটনকেন্দ্রে মানুষের ঢল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০২ পিএম, ১২ এপ্রিল, ২০২৪ 192
কক্সবাজার-সিলেটসহ সব পর্যটনকেন্দ্রে মানুষের ঢল

ঈদের ছুটিতে দেশের পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণপিপাসুদের উপচে পড়া ভিড়। শিশু-কিশোর থেকে সকল বয়সী মানুষে মুখরিত বিনোদন কেন্দ্রগুলো।

এর মধ্যে পর্যটকের ঢলে মুখরিত সমুদ্র নগরী কক্সবাজার। সৈকতের লাবনী, সুগন্ধা, কলাতলীসহ সব পয়েন্টেই ভিড় করছেন পর্যটকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে আসা পর্যটকরা মেতেছেন আনন্দ-উল্লাসে। উপভোগ করছেন সমুদ্রের অপরূপ নীল জলরাশি।


ঈদের পাশাপাশি পহেলা বৈশাখের ছুটি থাকায় দলবেঁধে ঘুরতে আসছেন ভ্রমণপিপাসুরা। তাতে কানায় কানায় পূর্ণ সব হোটেল-মোটেল, চাঙা হয়ে উঠেছে পর্যটনখাত। পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে কাজ করছে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


সিলেটের পর্যটনকেন্দ্রেগুলোতেও একই অবস্থা। ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকেই দর্শনার্থীদের সমাগম সাদা পাথর, বিছানাকান্দিতে। সেখানে মেঘ-পাহাড়ের সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করছেন। অনেকে ঘুরে বেড়াচ্ছেন জাফলং, চা বাগান। কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরছেন লালখাল। যান্ত্রিকতা ভুলে কাটাচ্ছেন দারুণ সময়। এছাড়া দেশের অন্যান্য বিনোদনকেন্দ্রগুলোতেও ভিড় করছে শিশু-কিশোর থেকে সকল বয়সী মানুষ।