অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › খেলার মাঠ › কোপা আমেরিকার আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন কাভানি

কোপা আমেরিকার আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন কাভানি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০১ জুন, ২০২৪ 203
কোপা আমেরিকার আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন কাভানি

কোপা আমেরিকার পর্দা উঠতে বাকি রয়েছে আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবল বিদায় জানিয়ে দিলেন উরুগুয়ের সেন্টার ফরওয়ার্ড এডিনসন কাভানি। ফলে ৩৭ বছরেই ক্যারিয়ার থামলো উরুগুয়ের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কাভানির।

২০১১ সালে সবশেষ কোপা আমেরিকা জিতেছিল উরুগুয়ে। চ্যাম্পিয়ন ওই দলের সদস্য ছিলেন কাভানি। জাতীয় দলের জার্সিতে সবশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপে দেখা গেছে কাভানিকে। তবে গত বছরের মে’তে মার্সেলো বিয়েলসা উরুগুয়ের কোচ হয়ে আসার পর থেকে এখন পর্যন্ত একবারও কাভানিকে দলে ডাকেননি বিয়েলসা।


কোপা আমেরিকার জন্য এখনও চূড়ান্ত দল ঘোষণা না করেননি বিয়েলসা। গত সপ্তাহে কোপার জন্য প্রাথমিক দল ঘোষণা করেছেন তিনি। সেখানে জায়গা হয়েছিল কাভানির। চূড়ান্ত স্কোয়াডে হয়তো জায়গা পাবেন না- এমন আন্দাজ করতে পেরেই হয়তো দল ঘোষণার আগেই বিদায় জানালেন জাতীয় দলকে।


সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক বিবৃতিতে অবসরের ঘোষণা দিয়ে কাভানি লিখেছেন, উরুগুয়ে দলের সঙ্গে ভ্রমণটা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। উরুগুয়ে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে সবসময় প্রিয় দলকে অনুসরণ করবো, তখনও আমার হৃদয় কাঁপবে। এই সুন্দর জার্সিটি পরে মাঠে নামার সময় যেমন হতো।


ইউরোপের অধ্যায় শেষ করে গত জুলাইয়ে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সে নাম লেখান কাভানি। ক্লাবটির সঙ্গে এ বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে কাভানির।


উল্লেখ্য, ২০০৮ সালে উরুগুয়ের জার্সিতে অভিষেক হয় এডিনসন কাভানির। জাতীয় দলের হয়ে খেলেছেন ১৩৬ ম্যাচ। যা উরুগুয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। দেশের জার্সিতে করেছেন ৫৮ গোল। করিয়েছেন আরও ১৭টি। উরুগুয়ের হয়ে তার চেয়ে বেশি গোল আছে কেবল লুইস সুয়ারেজের। দেশের জার্সিতে ৪টি বিশ্বকাপ, ১টি ফিফা কনফেডারেশনস কাপ ও ৫টি কোপা আমেরিকায় অংশ নিয়েছেন কাভানি। ক্লাব ক্যারিয়ারে নাপোলি, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ভ্যালেন্সিয়ার হয়েও খেলেছেন এই ফরোয়ার্ড।