Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › রাজনীতি › কোন্দলে বিপর্যস্ত ঢাকা মহানগর বিএনপি

কোন্দলে বিপর্যস্ত ঢাকা মহানগর বিএনপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১২ এপ্রিল, ২০২৪ 154
কোন্দলে বিপর্যস্ত ঢাকা মহানগর বিএনপি

ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ শাখা-ই গ্রুপিং-লবিং আর অভ্যন্তরীণ কোন্দলে বিপর্যস্ত। কমিটি গঠনে, মাঠ পর্যায়ে আছে স্বজনপ্রীতির অভিযোগ। যদিও সভা-সমাবেশে মঞ্চ কাঁপানো বক্তব্য দেন বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা।

আদতে পারফরম্যান্স আসলে কেমন? দলটির থানা-ওয়ার্ডের নেতাকর্মীরা অবশ্য তাদের খুব বেশি নম্বর দিতে চান না। প্রশ্ন তুলছেন, সঙ্কটে নগর নেতাদের ভূমিকা নিয়ে। সম্প্রতি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেও বোঝা গেছে, মহানগর নেতৃত্বের কাছে প্রত্যাশা ও প্রাপ্তিতে ফারাক আছে।


ঢাকা মহানগরে দায়িত্বপ্রাপ্ত নেতাদের দাবি, ভোটে কমিটি হওয়ায় অনিয়ম-দুর্নীতির সুযোগ নেই। এমনকি মহানগর বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে, এ কথাও মানতে চান না তারা। বিপরীতে মাঠের নেতারা চান, নগরে এমন নেতৃত্ব আসুক, যারা প্রতিকূলতায় সাহস নিয়ে রাজপথে থাকবেন।


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেন, কর্মীদের খোঁজ সবসময় যিনি রাখবেন, পুরোদস্তর রাজনীতি করেন এবং সর্বোপরি এই সংগঠনকে যে লালন করে ও ভালোবাসে, আমাদের এখন এমন নেতৃত্ব দরকার। সাহসী নেতৃত্ব তো বটেই।


ঢাকা উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শামসুল আলম বলেন, সব জায়গায় কমিটি ঠিকঠাক হয়নি, কোথাও কোথাও তো অসঙ্গতি আছে। এসব অসঙ্গতি দূর করতে পারলে আমাদের ঢাকা মহানগর বিএনপি অনেক শক্তিশালী হবে।


কমিটি গঠনে কোনো ধরনের অনিয়মের অভিযোগ মানতে রাজি নন নেতারা। শিকার করতে চান না আন্দোলনের ব্যর্থতা।


ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, এখানে অনিয়ম বা দুর্নীতির সুযোগ নাই। কারণ, ভোট ও জনমতের মাধ্যমে প্রত্যেকটা কমিটি করেছি। কমিটি বাণিজ্য করার একটা গ্রুপ ছিল। ওই সিন্ডিকেট আমরা ভেঙে দিয়েছি। ওই কারণে একটা গ্রুপ মিথ্যাচার করে যাচ্ছে।


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, মহানগর বিএনপি দুর্বল তা না, আমরা শক্তিশালী। আমাদের অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছে। এত নির্যাতনের পরে কীভাবে একটা লোক ও সংগঠন এদের বিরুদ্ধে দাঁড়াবে।


২০১১ সালে খোকা-সালাম কমিটি ব্যর্থ হলে ’১৪ সালে ঢাকার দায়িত্ব দেয়া হয় আব্বাস-সোহেলের কাঁধে। ২০২১ সালে উত্তরে আমান-আমিনুল আর দক্ষিণে সালাম-মজনুকে দিয়ে মহানগর কমিটি করে বিএনপি। তারাও বদলাতে পারেনি ব্যর্থতার ইতিহাস।


দলীয় সূত্রের খবর, এক গ্রুপ নেতৃত্বে এলে নিস্ক্রিয় হয়ে যায় অন্য গ্রুপ। এমনকি চেষ্টা চলে চলতি কমিটিকে ব্যর্থ প্রমাণে। অবশ্য দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে মাইম্যান সৃষ্টির অভিযোগও পুরনো। গ্রুপিং আর অভ্যন্তরীণ কোন্দলে বাদ পড়েন অনেক ত্যাগী কর্মী।


ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, পদ-পদবী নাই বা কমিটি থেকে বাদ পড়েছে এমন যারা ২৮ অক্টোবরের পর মাঠে ছিল, তাদেরকে মূল্যায়নের চেষ্টা করা হবে পূর্ণাঙ্গ বা আহবায়ক কমিটির সদস্য বর্ধিত করা হলে।


এদিকে, বিএনপির কেন্দ্রীয় নেতারা বারবারই বলার চেষ্টা করেন, বড় দলে তীব্র প্রতিযোগিতা থাকে নেতৃত্বের জন্য। এক্ষেত্রে দ্বন্দ্ব ও কোন্দলের মতো শব্দগুলো ব্যবহার করতে চান না তারা।