Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › খেলার মাঠ › কোহলির রেকর্ড ভাঙলেন অভিষেক

কোহলির রেকর্ড ভাঙলেন অভিষেক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫০ এএম, ২২ মে, ২০২৪ 310
কোহলির রেকর্ড ভাঙলেন অভিষেক

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভিরাট কোহলির দখলে ছিল দীর্ঘদিন ধরে। নিজেদের শেষ ম্যাচে এসে এরপর কোহলির ৩৮ ছক্কার রেকর্ডকে ছাড়িয়েই গেছেন অভিষেক শর্মা। একই সাথে প্রথম ভারতীয় হিসেবে এক মৌসুমে ৪০টি ছক্কা মারার রেকর্ডও গড়েছেন সানরাইজার্স হায়দরাবাদের এই বাঁহাতি ব্যাটার।

রোববার (১৯ মে) পাঞ্জাব কিংসের বিপক্ষে ২৮ বলে ৬৬ রানের ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। মাত্র ২১ বলে করেছেন অর্ধশতরান। ইনিংসে ৫টি ছক্কা মারেন এ বাঁহাতি ব্যাটার। লিগ পর্ব শেষে ৪১টি ছক্কা মেরেছেন অভিষেক শর্মা। আইপিএলের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা মারা ভারতীয় ব্যাটার এখন তিনি। পেছনে ফেলেছেন ‘কিং’ কোহলিকে।


এর আগে কোহলি এই রেকর্ডের মালিক ছিলেন। ২০১৬ সালে তিনি ৩৮ ছক্কা মেরেছিলেন। চলতি মৌসুমে অবশ্য নিজের রেকর্ড নিজেও ভাঙতে পারেন কোহলি। এবার এখনো পর্যন্ত ৩৭ ছক্কা হাঁকিয়েছেন তিনি। অর্থাৎ প্লে-অফে এলিমিনেটরে দু’টি ছক্কা মারলেই নিজের রেকর্ড ভেঙে ফেলবেন কিং কোহলি।


দেশি-বিদেশি মিলিয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। ক্যারিবিয়ান দানব চূড়ায় বসে আছেন ৫৯ ছক্কা মেরে। ২০১২ সালে গড়া সে রেকর্ডের কাছাকাছি যদি কেউ বারবার যেতে পারেন, সেটিও তিনিই। পরের বছরই মেরেছিলেন ৫১ ছক্কা। আর একজন মাত্র ব্যাটার আছেন যিনি কোনও এক মৌসুমে পঞ্চাশ ছয়ের ঘরে ঢুকতে পেরেছিলেন। সেই ব্যাটারও যে আরেকজন ক্যারিবিয়ান, এটা অনুমানে কোনও পুরস্কার নেই। ২০১৯ আইপিএলে আন্দ্রে রাসেল থামেননি ৫২ ছক্কার আগে।


চতুর্থ স্থানে গিয়ে পাওয়া যায় ক্যারিবিয়ানের বাইরের কারো খোঁজ। ২০২২ আইপিএলে জস বাটলার ৮৬৩ রান করার পথে ৪৫ বার ব্যাট থেকে সর্বোচ্চ রান আদায় করেছিলেন। ২০১১ সালে মারা গেইলের ৪৪ ছক্কা আছে পঞ্চম স্থানে। এরপর গিয়ে কোনও ভারতীয় আসেন তালিকায়। ১৩ ম্যাচে ৪১টি ছয় হাঁকানো অভিষেক ‘প্রথম গেইল’কে না ছাড়িয়ে যেতে পারলেও। ছক্কার রেকর্ডে এতটাই দাপট গেইলের, ‘পঞ্চম গেইল’কেও অভিষেকের টপকে যাওয়া ছোটখাটো অর্জন হবে না নিঃসন্দেহে।


চলতি আইপিএলে অভিষেক শর্মা ব্যাট হাতে ১৩ ম্যাচে তিনটি হাফসেঞ্চুরিতে ৪৬৭ রান করেছেন। ৩৮.৯২ গড় ও ২০৯.৪১ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। হায়দরাবাদের প্লে-অফে ওঠার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছেন অভিষেক।