Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আন্তর্জাতিক › গাজা নিয়ে এবার ইসয়ারেলকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

গাজা নিয়ে এবার ইসয়ারেলকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:১২ পিএম, ০৫ এপ্রিল, ২০২৪ 199
গাজা নিয়ে এবার ইসয়ারেলকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

গাজার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে নেতানিয়াহু প্রশাসন ব্যর্থ হলে, ইসরায়েল ইস্যুতে নীতি পরিবর্তন করবে যুক্তরাষ্ট্র। এমন সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে ফোনে আলাপ করেন জো বাইডেন। তিনি বলেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি গাজার বেসামরিকদের সুরক্ষার ওপর নির্ভর করছে। গাজায় ইসরায়েলি হামলায়, বিদেশি ত্রাণকর্মী নিহতের পর দুই নেতার মধ্যে এটাই প্রথম ফোনালাপ। এ সময়, বাইডেন অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান। পাশাপাশি, অগ্রহণযোগ্য হামলা বন্ধেরও কথা বলেন।


এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, গাজায় ইসরায়েলি অভিযানে যে সার্বিক মানবিক সংকট সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফোনালাপে এটা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট বাইডেন। ত্রাণকর্মীসহ বেসামরিকদের নিরাপত্তায় ইসরায়েল কি ধরণের ব্যবস্থা নেবে তা স্পষ্ট করতে হবে তেল আবিবকে। এর ব্যত্যয় হলে ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের যে নীতি রয়েছে তাতে পরিবর্তন আনা হবে।


গাজা ইস্যুতে ইসরায়েলকে চাপ দিতে প্রথমবার এমন হুঁশিয়ারি এলো মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে। উপত্যাকায় যুদ্ধ শুরুর পর থেকে, ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।


এর আগে, গেল মাসে মধ্যপ্রাচ্য সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন। সেসময় ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথেও বৈঠক হয় তার। বৈঠকে তিনি ফিলিস্তিনের রাফায় হামলা না চালাতে অনুরোধ করেন। তবে নেতানিইয়াহু সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকলেও হামলা চালানো হবে।


মূলত, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বরাবরই ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সে সময় নেতানিয়াহু হামাসকে যেকোনো মূল্যে ধ্বংসের প্রত্যয় ব্যক্ত করেন।