Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › খেলার মাঠ › গোল মিসের মাশুল গুণলো লিভারপুল

গোল মিসের মাশুল গুণলো লিভারপুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৪ এপ্রিল, ২০২৪ 162
গোল মিসের মাশুল গুণলো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে লিভারপুল। শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে একের পর এক আক্রমণ শানায় অলরেডরা। তবে সহজ সুযোগের একটাও কাজে লাগাতে পারলেন না মোহাম্মদ সালাহ-নুনেজরা। গোলমুখে নিদারুণ ব্যর্থতায় শিরোপার লড়াইয়ে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের থেকে পিছিয়ে পড়লো ইয়ুর্গেন ক্লপের দল। 

রোববার (১৪ এপ্রিল) নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসকে আতিথ্য জানায় লিভারপুল। ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় মোহাম্মদ সালাহ-দারউইন নুনেজরা। তবে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। সফরকারীদের হয়ে গোল করেন এব্রেচি ইজি। চমৎকার সব পাসে গড়া পরিকল্পিত আক্রমণের শেষটায় জালে বল পাঠান এব্রেচি ইজি। বাঁদিক থেকে টাইরিক মিচেলের কাট ব্যাকে আট গজ দূর থেকে ঠিকানা খুঁজে নেন অরক্ষিত এই ইংলিশ মিডফিল্ডার।


গোল হজম করার পর আক্রমণের ধার বাড়ায় লিভারপুল কিন্তু বাজে ফিনিশিং আর ক্রিস্টালের ডিফেন্ডারদের দুদান্ত ডিফেন্ডিংয়ের কাছে বারবার পরাস্ত হয়েছে সালাহরা। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় খেলা হয়েছে ক্রিস্টালের অর্ধেই। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ক্লপের দল।


দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন নুনেজ। কর্নারের পর ভ্যান ডাইকের ফ্লিকে ছোট ডি বক্সের মাথায় বল পেয়ে যান তিনি। ঠাণ্ডা মাথায় প্লেস করলেই পেয়ে যেতেন গোল। সেটা না করে বুলেট গতির শটে যেন উড়িয়ে দিতে চাইলেন জাল। তীব্র গতির জন্য প্রতিক্রিয়া দেখানোর তেমন একটা সময় পাননি হেন্ডারসন। তবে সময় মতোই বাড়িয়ে দেন হাঁটু, সেটায় লেগে বল ফেরে মাঠে।


৭৩ মিনিটে আরও সহজ সুযোগ নষ্ট করেন দিয়েগো জটা। গোলরক্ষককে প্রায় একা পেয়েও তাড়াহুড়ো করতে গিয়ে বল তার গায়েই মেরে বসেন দিয়াজের বদলি নামা এই ফরোয়ার্ড। দুই মিনিট পর আরেকটি সুযোগ নষ্ট হয় কার্টিস জোনসের মাধ্যমে। অরক্ষিত জোনস সামনে পেয়েছিলেন শুধু হেন্ডারসনকে। ডান কোনা দিয়ে বল জালে পাঠাতে চাইলেও বল বারের পাশ দিয়ে চলে যায়। অবিশ্বাস্য এই মিসে পুরো অ্যানফিল্ডই রীতিমতো স্তব্ধ হয়ে পড়ে।


যোগ করা সময়ের প্রথম মিনিটে খুব কাছ থেকে সালাহর শট ফিরিয়ে দেন মিচেল। বাকি সময়ের বেশিরভাগ সময় ক্রিস্টাল প্যালেসের ডি বক্সের আশেপাশেই ছিল বল। কিন্তু সমতা ফেরানো গোলের দেখা পায়নি লিভারপুল। তাতে এড়াতে পারলো না টানা দ্বিতীয় হার।


শেষ পর্যন্ত দুই দল আর কোনো গোল করতে না পারলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টাল। এই হারে ৩২ ম্যাচ শেষে ৭১ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নম্বরেই থাকলো লিভারপুল। রাতের অন্য ম্যাচে আর্সেনাল অ্যাস্টন ভিলাকে হারাতে পারলেই শীর্ষে উঠে আসবে।