অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › গ্যাস সংকটে আশুগঞ্জে উৎপাদন করা যাচ্ছে না ৪শ’ মেগাওয়াট বিদ্যুৎ

গ্যাস সংকটে আশুগঞ্জে উৎপাদন করা যাচ্ছে না ৪শ’ মেগাওয়াট বিদ্যুৎ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪ 167
গ্যাস সংকটে আশুগঞ্জে উৎপাদন করা যাচ্ছে না ৪শ’ মেগাওয়াট বিদ্যুৎ

গ্যাসের অভাবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন করা যাচ্ছে না ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। রাষ্ট্রায়াত্ব এই বিদ্যুৎ কেন্দ্রের আশুগঞ্জে ছয়টি ইউনিট। এর বেশিরভাগই নতুন ও সর্বাধুনিক প্রযুক্তির।

আধুনিক প্রযুক্তির হওয়ায় এসব কেন্দ্রের উৎপাদন দক্ষতা যেমন বেশি তেমনিভাবে জ্বালানি খরচও কম। সব মিলিয়ে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় ৬-৭ টাকা। দেশের সবচেয়ে বড় এই পাওয়ার হাবের উৎপাদন সক্ষমতা প্রায় এক হাজার ছয়শ মেগাওয়াট। তবে এর চারশ মেগাওয়াট উৎপাদনই করা যাচ্ছে না গ্যাসের অভাবে। দৈনিক গ্যাসের চাহিদা ২৩০ মিলিয়ন ঘনফুট। যা দিতে পারছে না পেট্রোবাংলা।


অন্যদিকে, আর্থিক সংকটেও ভুগছে রাষ্টায়াত্ব এই কোম্পানি। পিডিবি’র কাছে বিদ্যুৎ বিক্রির বিল বাকি চার হাজার কোটি টাকারও বেশি। ফলে এখন ঋণ নিতে হচ্ছে আশুগঞ্জ পাওয়ার কোম্পানিকে।


এ বিষয়ে আশুগঞ্জ পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইদ একরাম উল্লা বলেন, বর্তমানে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে কেন্দ্রটির সক্ষমতা ১৬০০ মেগাওয়াট। গ্যাসের অভাবে বাকি ৪০০ মেগাওয়াট উৎপাদন করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।


আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, যেহেতু গ্যাস কম পাওয়া যাচ্ছে তাই কম বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। ট্রান্সমিশনেরও কিছু সমস্যা রয়েছে। এসময় গ্যাসের সরবরাহ বাড়ানোরও তাগিদ দেন তিনি।