Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › গ্রহণযোগ্য করতে শ্রম আইন সংশোধন হচ্ছে: আইনমন্ত্রী

গ্রহণযোগ্য করতে শ্রম আইন সংশোধন হচ্ছে: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৫ মে, ২০২৪ 171
গ্রহণযোগ্য করতে শ্রম আইন সংশোধন হচ্ছে: আইনমন্ত্রী

সবার জন্য গ্রহণযোগ্য করতে শ্রম আইনের সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বললেন, শ্রম আইন সংশোধনের বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদলের সঙ্গে টানা তিন দিনের আলোচনা শেষ হয়েছে এবং সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে।

শ্রম আইন নিয়ে আইএলও এর প্রতিনিধিদের সাথে ৩ দিনের ধারাবাহিক বৈঠক শেষে মঙ্গলবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আইএলও এর সুপারিশগুলো নিয়ে তাদের সাথে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়েছে। বাংলাদেশের বাস্তবতায় শ্রমিকের যে অধিকার বঙ্গবন্ধু বাস্তবায়ন করতে চেয়েছিলেন সেভাবেই শ্রম আইন সংশোধন করা হচ্ছে।

আনিসুল হক জানান, আইন সংশোধনে বাংলাদেশ সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে আইএলও। তাদের সুপারিশগুলোর মূল উদ্দেশ্য শ্রম আইনকে আন্তর্জাতিক মানের করা।