Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বাংলাদেশ › চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব পিএ. ইউএসএ এর আত্মপ্রকাশ ও মিলনমেলা ২ জুন রবিবার

চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব পিএ. ইউএসএ এর আত্মপ্রকাশ ও মিলনমেলা ২ জুন রবিবার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২২ এএম, ০১ জুন, ২০২৪ 898
চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব পিএ. ইউএসএ এর আত্মপ্রকাশ ও মিলনমেলা ২ জুন রবিবার

চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যকে বুকে লালন করে ঐক্যবদ্ধ চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব পিএ ইউএসএ এর আত্মপ্রকাশ ও মিলনমেলার আয়োজন করা হয়েছে আগামী দোসরা জুন রবিবার ২০২৪। এই আত্মপ্রকাশ ও মিলনমেলাকে সামনে রেখে গত ৩১ শে মে শুক্রবার, পেনসিলভেনিয়ার আপার ডাবির খুশবু রেস্টুরেন্টে এর পার্টি হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং চট্টগ্রাম অ্যাসোসিয়েশন আগামী দিনে কি কি কর্মপরিকল্পনা নিয়ে তারা এগিয়ে যাবেন, তাদের লক্ষ্য কি সেই বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এই সাংবাদিক সম্মেলনে চট্টগ্রাম এসোসিয়েশনের বেশ কয়েকটি মহতী উদ্যোগের কথা সামনে উঠে আসে তার মধ্যে অন্যতম হলো- ফিউনারেল বেনিফিট সকল সদস্যদের জন্য ব্যবস্থা করা, চট্টগ্রামবাসী সহ সকল বাংলাদেশীদের জন্য কবরস্থানের ব্যবস্থা করা, সংগঠনের সদস্যদের জন্য হেল্প ডেক্স তৈরি করা, কমিউনিটি হেল্প ব্লাড ডোনেশনের ব্যবস্থা করা আরো অনেক কর্ম পরিকল্পনা।


সংগঠনের বর্তমান আয়োজক নেতৃবৃন্দরা আশাবাদ ব্যক্ত করে বলেন ঐক্যবদ্ধ চট্টগ্রামবাসীকে নিয়ে আগামী দিনে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অফ পিএ ইউএসএ কে এই প্রবাসে একটি সর্ববৃহৎ সংগঠন হিসাবে রূপান্তরিত করতে পারবেন এবং আগামী প্রজন্মের কাছে তারা একটি ঐক্যবদ্ধ চট্টগ্রাম এর সংগঠন উপহার দিয়ে যেতে পারবেন। পরিশেষে তারা সকল চট্টগ্রামবাসী কাছে সার্বিক সাহায্য-সহযোগিতা বুদ্ধি-পরামর্শ বিনীতভাবে কামনা করেন।