Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › বিনোদন › চান্দু হয়ে চমকে দিলেন কার্তিক

চান্দু হয়ে চমকে দিলেন কার্তিক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:১৪ পিএম, ২০ মে, ২০২৪ 209
চান্দু হয়ে চমকে দিলেন কার্তিক

রোমান্টিক নায়ক হিসেবে মূলত কার্তিক আরিয়ানের পরিচিতি। তবে এবার নতুন সিনেমার লুক দিয়ে দর্শককে একেবারে চমকে দিলেন তিনি। তার অভিনীত নতুন ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর পোস্টার মুক্তি পেয়েছে। যেখানে ভিন্ন এক কার্তিকের দেখা পেয়েছেন তার ভক্তরা। খবর এনডিটিভির।

সিনেমাটির পোস্টারে স্পষ্ট কার্তিকের সিক্স প্যাক অ্যাবস। তার পেশিবহুল শরীর উন্মুক্ত। গায়ে কাদা মাখা। ঘেমে যেন গোসল করে দৌড়াচ্ছেন কার্তিক। পরনে কেবল এক টুকরো কাপড়। ছবিটি পোস্ট করে লেখা হয়েছে, ‘যে মানুষটি আত্মসমর্পণ করতে চায়নি’। সব মিলিয়ে ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ ফার্স্ট লুক পোস্টারে কার্তিককে দেখে নড়েচড়ে বসেছে নেটিজেনরা।


আগামী ১৪ জুন মুক্তি পাচ্ছে ‘চান্দু চ্যাম্পিয়ন’। এই ছবির পোস্টার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় কার্তিক আরিয়ান লিখেছেন, চ্যাম্পিয়ন আসছে। এই ছবির প্রথম পোস্টার শেয়ার করতে পেরে আমি ভীষণ এক্সাইটেড ও গর্বিত। এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে স্পেশ্যাল এবং চ্যালেঞ্জিং ছবি।


চান্দু চ্যাম্পিয়ন ছবিটির পরিচালনায় কবীর খান। প্রযোজনার দায়িত্ব সামলেছেন সাজিদ নাদিয়াওয়ালা। এই ছবিতে একজন স্পোর্টসম্যানের কথা ফুটে উঠবে। মুরলিকান্ত পেটকরের জীবনীকে তুলে ধরা হবে, যিনি প্যারাঅলিম্পিকে (ফ্রিস্টাইল সুইমিং বিভাগে) ভারতকে প্রথম সোনা এনে দিয়েছিলেন।


‘সনু কে টিটু কি সুইটি’, ‘পেয়ার কা পঞ্চনামা-২’, ‘পতি পত্নী অউর ওহ’, ‘লুকা ছুপি’, ‘সত্যপ্রেম কি কথা’ দিয়ে দর্শকের মনে রোম্যান্টিক ইমেজ তৈরি হয়ে গেছিল কার্তিক আরিয়ানের। মুক্তির অপেক্ষায় রয়েছে দুটি ছবি– ‘চান্দু চ্যাম্পিয়ন’ ও ‘ভুল ভুলাইয়া-৩’। এবার নিশ্চয়ই খোলস ছেড়ে বের হতে যাচ্ছেন কার্তিক।