Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আন্তর্জাতিক › চারশো আসন নয়, ৪০০ ভোল্টের শক খাবে বিজেপি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

চারশো আসন নয়, ৪০০ ভোল্টের শক খাবে বিজেপি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২২ এপ্রিল, ২০২৪ 157
চারশো আসন নয়, ৪০০ ভোল্টের শক খাবে বিজেপি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুরু হয়েছে ভারতের ১৮ তম লোকসভা নির্বাচন। দেশটির নিম্নকক্ষ আইনসভার পাঁচশতাধিক আসনের ভোটগ্রহণ হবে সাত ধাপে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের আসন চারশো ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পাল্টা জবাবে তৃণমূল কংগ্রেস (টিএমসি) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, চারশো আসন নয়, ৪০০ ভোল্টের ধাক্কা খাবে বিজেপি। খবর, এবিপি নিউজ।

লোকসভার প্রথম দফার ভোটে পশ্চিমবঙ্গের ৩টি আসনে নির্বাচন হয়েছে। সবগুলো আসনেই টিএমসি প্রার্থীরা জয়লাভ করবে বলেও আশাবাদী অভিষেক। আগামী ২৬ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোটগ্রহণ।


অভিষেকের আশঙ্কা ভোটের আগে বিজেপি বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করতে পারে। সেই সূত্রেই তিনি নির্বাচনী প্রচারণায় বলেছেন, বিজেপি বাড়ি বাড়ি যাবে পয়সা বিলি করতে। আমি আপনাদের হাতজোড় করে বলব, বিজেপি টাকা দিলে, সেই টাকা নিয়ে নেবেন। দরদাম করবেন। কাউকে ৫০০ টাকা দিলে ২০০০ টাকা চাইবেন। কাউকে ২০০০ টাকা দিলে ৫০০০ টাকা চাইবেন। এই টাকা আপনার টাকা। পাঁচ বছর আপনার সঙ্গে বঞ্চনা করেছে, আপনি একদিন করবেন। কিন্তু ভোট দেবেন জোড়াফুল মার্কায়। ওরা চারশো আসনের স্বপ্ন দেখছে, ভোটের ফলাফলে আপনারা ওদের ৪০০ ভোল্টের শক দেবেন।


উল্লেখ্য, দেশটির আইনসভার ৫৪৫ আসনের মধ্যে সরাসরি ভোট হয় ৫৪৩ আসনে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য কোন দল কিংবা জোটকে নিশ্চিত করতে হয় ২৭২ আসন। বিজেপি এনডিএ জোটে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নির্বাচনে অংশ নিয়েছে এককভাবে।