Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › খেলার মাঠ › চেন্নাইয়ের বিপক্ষে সহজ জয় হায়দরাবাদের

চেন্নাইয়ের বিপক্ষে সহজ জয় হায়দরাবাদের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৫ এপ্রিল, ২০২৪ 158
চেন্নাইয়ের বিপক্ষে সহজ জয় হায়দরাবাদের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ১৮ তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শুক্রবার (৫ মার্চ) রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে চেন্নাইয়ের দেয়া ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১ বল হাতে রেখেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় প্যাট কামিন্সের দল।

নির্ধারিত রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মারমুখী ভঙ্গিমায় আবির্ভূত হন চেন্নাইয়ের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে দলীয় ৪৬ ও ব্যক্তিগত ৩৭ রানে আউট হন অভিষেক। দীপক চাহারের বলে জাদেজার তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর মার্করামের সাথে ৬০ রানের জুটি গড়েন হেড। ৩১ রান করে প্যাভিলিয়নে ফেরেন হেড। মঈন আলীর বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন মার্করাম। তবে আউট হবার আগে খেলেন ৫০ রানের এক কার্যকারী ইনিংস। ১৮ রান করে মঈন আলীর দ্বিতীয় শিকারে পরিনত হন শাহবাজ আহমেদ।


ইনিংসের বাকি সময়ে আর কোনো উইকেট না পড়ায় ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লাসেন-রেড্ডি। ক্লাসেন ১০ এবং নিতীশ রেড্ডি ১৪ রানে থাকেন অপরাজিত। চেন্নাইয়ের পক্ষে মঈন আলী ২৩ রানের বিনিময়ে তুলে নেন ২ উইকেট। ১টি করে উইকেট পান দীপক চাহার ও মহেশ থিকসানা।


এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান আসে শিবম দুবের ব্যাট থেকে। ৩৫ রান করেন অজিঙ্কা রাহানে। এছাড়া ৩১ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। হায়দরাবাদের পাঁচজন বোলার পান ১টি করে উইকেট।


এ ম্যাচের ফলাফলে, দুদলই চার ম্যাচ শেষে দুটি করে জয় নিয়ে টুর্নামেন্টে ৪ পয়েন্ট অর্জন করেছে। তবে নেট রান রেটের হিসেবে পয়েন্ট টেবিলে চেন্নাই তিনে এবং হায়দরাবাদ অবস্থান করছে পাঁচ নম্বরে।