Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
হোম › রাজনীতি › জনগণ সংস্কার বোঝে না, এটা বাস্তবসম্মত কথা নয়: তাসনিম জারা

জনগণ সংস্কার বোঝে না, এটা বাস্তবসম্মত কথা নয়: তাসনিম জারা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৮ এএম, ৩১ অক্টোবর, ২০২৫ 119
জনগণ সংস্কার বোঝে না, এটা বাস্তবসম্মত কথা নয়: তাসনিম জারা

জনগণ সংস্কার ও পরিবর্তন বোঝে না, এমন কথা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


তাসনিম জারা বলেন, আমরা যখন মানুষের সঙ্গে কথা বলি, তৃণমূলে, উঠানে চায়ের দোকানে যাই। তখন তারা বলছেন, কোথায় তাদের ধোকা দেওয়া হচ্ছে। যখন একজন মা বলেন আমি বিচার চাই, যখন একজন বাবা বলেন আমি সাত লাখ টাকা ঘুস দিয়ে কেন ছেলের জন্য চাকরি নেবো? আমি তো তাকে পড়াশোনা করিয়েছি। ওনারা তখন মূলত পরিবর্তনের কথাই বলছেন, সংস্কারের কথাই বলছেন।  


তিনি বলেন, যারা ক্ষমতায় থাকেন, রাজনীতিবিদরা; যারা ব্যবসায়ী আছেন, সেই নেক্সাস মিলে আমাদের একটা অসম সমাজ তৈরি করা হয়েছে। একটা দারিদ্র্যের মধ্যে আমাদের রাখা হয়েছে এবং আমাদের যেসব সুবিধা নাগরিক হিসেবে পাওয়ার কথা সেই জায়গাটা থেকে যে বঞ্চিত করা হচ্ছে; এটা মানুষ বোঝে। শুধু মানুষ বোঝে বলেই গত বছর তারা এই অসমতার বিরুদ্ধে, অন্যায়গুলোর বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা প্রাণ দিতেও দ্বিধা করেনি। 


তরুণদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির এই নেত্রী বলেন, তরুণদেরও ছোট করে দেখার একটা প্রবণতা আমরা দেখছি গত এক/দেড় বছর ধরে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের ৫৭ শতাংশ ২৫ বছরের নিচে। তো এই বিপুল জনসংখ্যাকে আমরা যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে না পারি সেটা আমাদের ব্যর্থতা হবে। আমাদের সামনে খুব সুন্দর একটা সুযোগ এসেছে যেখানে তরুণরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তারা চিন্তা করছেন দেশের জন্য কীভাবে তারা অবদান রাখবেন, কীভাবে তারা দেশের হয়ে কাজ করবেন। 


এই তরুণদের কীভাবে রাজনীতিতে সম্পৃক্ত রাখা যায় সেই পরিবেশ করে দেওয়া রাজনীতিবিদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।