58
জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের নজির স্থাপন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:১৮ এএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অনন্য নজির স্থাপন করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অধিবেশনে রেওয়াজ অনুযায়ী উপদেষ্টাদের সঙ্গে রাখার কথা থাকলেও তিনি রাজনীতিবিদদের পুরো অধিবেশনে সঙ্গে রাখেন।
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) সাধারণ পরিষদের অধিবেশন আবার শুরু হয়। পরে প্রধান উপদেষ্টা ১০ম বক্তা হিসেবে ভাষণ দেন এবং তা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে।
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়াও আছেন জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেক।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। দলমত নির্বিশেষে গঠিত ঐকমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে।
তিনি জোর দিয়ে বলেন, জনগণের আত্মত্যাগে অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়াকে আর কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না।
প্রধান উপদেষ্টা বলেন, ‘ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি অন্তর্বর্তী রাষ্ট্রকাঠামো গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। যেখানে কোনো স্বৈরশাসনের আবির্ভব হবে না। রাষ্ট্র ও জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না।’
বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা না রাখার আহ্বান জানিয়ে মুহাম্মদ ইউনূস জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিতে উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।
এছাড়া ভাষণে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকট তুলে ধরেন মুহাম্মদ ইউনূস।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- সিলেটের ছয় আসনে ৪০ প্রার্থীর মধ্যে কোটিপতি ২২
- ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাইয়ের দলের
- যেসব আসনে নির্বাচন করবে এনসিপি
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





