অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১১ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৬ 274
জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৬:

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধি দল আজ সোমবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে।

সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা।





বৈঠকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।


বৈঠককালে এনসিপি নেতৃবৃন্দ নির্বাচন ও গণভোট নিয়ে তাদের পর্যবেক্ষণ ও বিভিন্ন উদ্বেগ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন। তাঁরা জানান, গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা  ফিল্ড নিশ্চিত করতে সরকারের কার্যকর ভূমিকার আহ্বান জানান তাঁরা।


প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনসংক্রান্ত যেকোনো অভিযোগ বা পরামর্শ তাৎক্ষণিকভাবে সরকারকে জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হচ্ছে। তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেয়া সম্ভব, তা নেয়া হবে। কেউ যেন আইন অমান্য করতে না পারে, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”


নির্বাচনের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, “মাঠ প্রশাসনে লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে নিরপেক্ষতা নিশ্চিত করার জন্যই। এ নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই। এটি দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন, দেশ পাল্টে দেওয়ার নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু হতেই হবে।”


প্রধান উপদেষ্টা আরও জানান, জানুয়ারির মধ্যেই অধিকাংশ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা থাকবে এবং সব কার্যক্রম কন্ট্রোল রুম থেকে মনিটর করা হবে।


গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে সরকারের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, আইনসম্মতভাবেই সরকার জনগণকে বোঝানোর চেষ্টা করছে কেন “হ্যাঁ” ভোট প্রয়োজন এবং এতে কী পরিবর্তন আসবে। একই সঙ্গে তিনি সব রাজনৈতিক দলকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


প্রধান উপদেষ্টা বলেন, “এবারের নির্বাচন যেন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়—এই দায়িত্ব সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলসহ আমাদের সবার। এ জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি।”লেভেলপ্লেয়িং