125
জামায়াত নেতাসহ বিএনপিতে যোগ দিলেন ৩ ইউপি সদস্য
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
দিনাজপুরের ঘোড়াঘাটে একযোগে বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ জন ইউনিয়ন পরিষদের সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের কাছে ফুল দিয়ে তারা দলটিতে যোগ দেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে দুর্গাপূজা উপলক্ষে সনাতনধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারা যোগদান করেন।
বিএনপিতে যোগ দেওয়া নেতারা হলেন- ২নং ওয়ার্ড ইউপি সদস্য ও সাবেক জামায়াত নেতা ওহিদুরজ্জামান বাবু, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য সোনামিয়া মোল্লা এবং মফিজুল হক ৮নং ওয়ার্ড ইউপি সদস্য। তারা সবাই উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের সদস্য।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। এ সময় উপজেলা এবং পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে ইউনিয়ন পরিষদের সদস্য ওহিদুজ্জামান বাবু বলেন, তিনি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সিংড়া ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরে তাকে ওই ইউনিয়ের সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ৫ আগস্টের পর দলের কেউ তার খোঁজ-খবর করেননি। তাই বিএনপিকে ভালোবেসে দলটিতে যোগদান করলাম।
তিনি আরও জানান, আমার ওয়ার্ডে বিএনপিকে শক্তিশালী করার জন্য আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দলটির জন্য কাজ করব। আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করার জন্য চেষ্টা চালিয়ে যাবেন।
অন্যদিকে সিংড়া ইউনিয়নের জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী বলেন, ওহিদুজ্জামান বাবু মেম্বারকে ২০১৪-১৫ সালের দিকে সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছে। তারপর থেকে শুধু উনি একজন সমর্থক হলে হতে পারেন।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ
- Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ
- ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান
- ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয়
- পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন
- পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে
- যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক
- আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী
- প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন
- ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার
- ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ
- বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে
- ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”





