Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › রাজনীতি › জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াই গণভোট: হাসনাত

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াই গণভোট: হাসনাত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১০ পিএম, ০১ নভেম্বর, ২০২৫ 148
জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াই গণভোট: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোট হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের একটি স্বাভাবিক প্রক্রিয়া। যারা আগে জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন, এখন তারাই বলছেন—সনদে যা ছিল, তা আর নেই।

শনিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা নাগরিক পার্টির আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


হাসনাত আবদুল্লাহ বলেন, অনেকে এখন বলছেন, যা ছিল তা নাই। আমরা আগেই বলেছি—‘জরিনা সংসার করবে সকিনার সঙ্গে’, অর্থাৎ যারা একসঙ্গে পথ চলার অঙ্গীকার করেছিলেন, তারা এখন সরে যাচ্ছেন। জুলাই সনদ দেখাতে হবে, তা বাস্তবায়ন করতে হবে।


তিনি আরও বলেন, এখন নাকি চুপ্পুর কাছ থেকে জুলাই সার্টিফিকেট নিতে হবে—যার আমলে দুই হাজার মানুষ শহীদ হয়েছে, শত শত মানুষ আহত হয়েছে। সেই হাসিনার সময়কার চুপ্পুর কাছ থেকে যদি আমাদের জুলাই সার্টিফিকেট নিতে হয়, তবে আমাদের সবার একসঙ্গে মরে যাওয়াই ভালো। একজন শহীদ পরিবার কিংবা আহত কেউ চুপ্পুর কাছ থেকে সার্টিফিকেট নিতে রাজি হবে না।


ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত জুলাই সনদের আদেশ দিন। জনগণ এখন তার বাস্তবায়ন দেখতে চায়।


এনসিপি নেতা আরও বলেন, আমাদের জোট হবে জুলাই–২৪ পরবর্তী আকাঙ্ক্ষা ও সংস্কারে বিশ্বাসী, স্বাধীনতা ও সার্বভৌমত্বে আস্থাশীল রাজনৈতিক শক্তিগুলোকে নিয়ে। তারাই দেশের পুনর্গঠনে ভূমিকা রাখবে।


সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জেলা কমিটির প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম মুসা। বিশেষ অতিথি ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম মুখ্য সাংগঠনিক সম্পাদক ডা. মাহমুদা আলম মিতু এবং যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত।


সভায় স্থানীয় এনসিপি নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। 


প্রধান অতিথি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, পটুয়াখালী জেলায় এনসিপির পাশাপাশি ছাত্রশক্তি ও যুবশক্তি কমিটি গঠন করে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার।