Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আন্তর্জাতিক › জেদ্দা, মক্কা ও মদিনায় সীমাবদ্ধ থাকবে হজ ভিসা

জেদ্দা, মক্কা ও মদিনায় সীমাবদ্ধ থাকবে হজ ভিসা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৭ মে, ২০২৪ 189
জেদ্দা, মক্কা ও মদিনায় সীমাবদ্ধ থাকবে হজ ভিসা

হজ ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করা যাবে। এই তিন শহর ব্যতীত অন্য কোনো শহরে ভ্রমণ করার ওপর রয়েছে নিষেধাজ্ঞা। সেই সাথে কাজ কিংবা বসবাসেরও নেই অনুমতি। রোববার (৫ মে) এক প্রতিবেদনে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় বলেছে, শুধু হজ ভিসা দিয়েই ২০২৪ সালে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া তীর্থযাত্রীরা ভ্রমণ করতে পারবেন শুধুমাত্র জেদ্দা, মদিনা ও মক্কা শহরে।


এই বিধিনিষেধ লঙ্ঘনকারী ব্যক্তিকে ভবিষ্যতে হজে অংশ নেওয়ার অনুমতি দেয়া হবে না। এমনকি দেশ থেকেও বের করে দেওয়া হতে পারে। হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্যই বৈধ। এই সময়ের মধ্যে হজ ভিসা নেওয়া ব্যক্তিদের ওমরাহ পালন বা যেকোনো ধরনের আর্থিক বা অবৈতনিক কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নতুন বিধিতে।