Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › খেলার মাঠ › টাইব্রেকারে জিতে ফাইনালে ম্যান ইউনাইটেড

টাইব্রেকারে জিতে ফাইনালে ম্যান ইউনাইটেড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২২ এপ্রিল, ২০২৪ 217
টাইব্রেকারে জিতে ফাইনালে ম্যান ইউনাইটেড

এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে ঘড়ির কাঁটা এক ঘণ্টা ছোঁয়ার আগেই তিন গোলে কভেন্ট্রি সিটিকে পেছনে ফেলে নিশ্চিত জয়ের ক্ষণ গুনছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু নাটকীয় প্রত্যাবর্তনে গুনে গুনে তিন গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নেয় ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাব কভেন্ট্রি। কিন্তু শেষ হাসি হাসা হয়নি ‘পুঁচকে’ দলটির, লেখা হয়নি রূপকথা। শেষ পর্যন্ত যে টাইব্রেকারের লটারিতে হেরে গেছে দলটি।

রোববার (২১ এপ্রিল) ওয়েম্বলিতে এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় কভেন্ট্রি সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দেয় রেড ডেভিলরা। ২৩ মিনিটে তাদের এগিয়ে দেন স্কট ম্যাকটমিনে। বিরতির আগে যোগ করা সময়ে ব্রুনো ফার্নান্দেজের কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি ম্যাগুয়ের। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এরিক টেন হাগের শিষ্যরা।


দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে ইউনাইটেড। ৫৮তম মিনিটে তৃতীয় গোলটি করেন ব্রুনো। তাতে ইউনাইটেড সহজ জয়েই ফাইনালে পৌঁছাবে বলে মনে হচ্ছিল। এরপরই অবিশ্বাস্য প্রত্যাবর্তন কভেন্ট্রির। ২০০৭ সালে লিগ কাপে ইউনাইটেডকে ২-০ গোলে হারানো দলটি ব্যবধান কমায় ৭১ মিনিটে এলিস সিমসের গোলে। আট মিনিট পর ক্যালাম ও’হারের শট ম্যানইউ ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে হাজি রাইটের গোল ম্যাচ অতিরিক্ত সময়ে নেয়।


অতিরিক্ত ৩০ মিনিটে আক্রমণ ও প্রতিআক্রমণে জমে ওঠে খেলা। দুদলেরই একবার করে শট পোস্টে লেগে ফিরে আসে। একদম শেষ মুহূর্তে জয়সূচক গোল পেয়েই গিয়েছিল কভেন্ট্রি। কিন্তু রেড ডেভিলদের বাঁচিয়ে দেয় ভিএআর। কেননা গোলদাতা ভিক্টর থর্পকে বলের জোগান দেয়ার আগে অফসাইডে ছিলেন রাইট। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।


পেনাল্টি থেকে প্রথম শটে ম্যান ইউনাইটেডকে হতাশ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ক্যাসেমিরো। তার শট গোলকিপার রুখে দেন। তাতে চাপে পড়ে যায় রেড ডেভিলরা। কভেন্ট্রির রাইট ভুল করেননি। এরপর প্রথম দুই শটেই গোল করে এগিয়েও গিয়েছিল দলটি। কিন্তু তৃতীয় ক্যালাম ও’হেয়ারের নেয়া তৃতীয় দুর্বল শটটি ফিরিয়ে দেন আন্দ্রে ওনানা। কভেন্ট্রি গোল করতে পারেনি চতুর্থ শটেও। বেন শিফ বার উঁচিয়ে মারেন সেই শট। আর ওদিকে দিয়োগো দালোত, ক্রিস্টিয়ান এরিকসেন, ব্রুনো ফার্নান্দেজের পর হইলুন্দও গোল করে ফাইনালে তুলে দেন দলকে।


গতবারের মতো এবারও এফএ কাপের ফাইনালটা ‘ম্যানচেস্টার ডার্বি’ হচ্ছে।