Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › খেলার মাঠ › টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না ইশান

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না ইশান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৪ এপ্রিল, ২০২৪ 172
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না ইশান

একজন ক্রিকেটারের সবচেয়ে বড় শক্তি তার মানসিক অবস্থা। কেননা মানসিকভাবে সুস্থ না থাকলে কোনভাবেই মাঠে নিজেদের সেরাটা দিতে পারবেন না তারা। সে কারণেই গত বছরের ডিসেম্বরে ভারতীয় দল থেকে বিশ্রাম নেন ইশান কিষান। রঞ্জি ট্রফি না খেলে আইপিএল প্রস্তুতি নিতে দেখা যায় তাকে। এরপর থেকেই নানা জল্পনা-কল্পনা চলছিলো তার এই সিদ্ধান্তকে ঘিরে। সব আশঙ্কাকে সত্যি করে ভারতের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন ইশান, সঙ্গে শ্রেয়াস আইয়ারও।

ইশানকে বার্ষিক চুক্তি থেকে বাদ দেয়ায় কিছুটা উদ্বিগ্ন সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও দেশটির সাবেক কোচ রবি শাস্ত্রী। তাদের মতে ইশানের সঙ্গে কথা না বলে এমন সিদ্ধান্ত নেয়া উচিত হয়নি বিসিসিআইয়ের। তবে সবকিছুকে পেছনে ফেলে মাঠে ফিরেছেন আইপিএলের মাধ্যমে। এবার মুখ খুলেছেন ইশান নিজেই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলার পর অভিমানের কথা জানান তিনি।


ইশান বলেন, আমার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরণের আলোচনা হচ্ছিলো। তবে এটা বলতে পারি, আমি সেসময় অনুশীলন চালিয়ে যাচ্ছিলাম। কিছু বিষয় থাকে যা নিজের হাতে থাকে না। আমার ক্ষেত্রেও বিষয়টি তাই হয়েছিলো। কিন্তু যেটি আপনার নিয়ন্ত্রণে নেই সেটি নিয়ে ভাবলে চলবে না।


এসময় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তার ভাবনা জানতে চাওয়া হয়। তবে স্পষ্ট করে কিছুই বলেননি এই উইকেটরক্ষক ব্যাটার।

বিশ্বকাপের কথা বললে, এটা আমার হাতে নেই। এই মুহূর্তে আমি সবকিছু খুব সহজভাবে নিচ্ছি। একবারে একটা করে ম্যাচ নিয়ে ভাবতে হবে। বুঝতে হবে, অনেক কিছুই খেলোয়াড়দের হাতে থাকে না।


মুম্বাইয়ের হয়ে এদিন ৩৪ বলে ৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন ইশান। নিজের ব্যাটিং এর উন্নতির কথাও জানান এই উইকেটরক্ষক ব্যাটার। মূলত বিসিসিআইয়ের নির্দেশনা না মানায় চুক্তি থেকে বাদ পড়েছেন তারা। বোর্ডের প্রভাবশালী কর্মকর্তা জয় শাহর ইঙ্গিতেই কিষান-আইয়ারকে বাদ দেয়া হয়েছে বলে মনে করেন অনেকেই।