Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › রাজনীতি › ঢাকা-৫ আসনে আজহারির প্রার্থিতার খবর গুজব

ঢাকা-৫ আসনে আজহারির প্রার্থিতার খবর গুজব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:১১ এএম, ২০ নভেম্বর, ২০২৫ 192
ঢাকা-৫ আসনে আজহারির প্রার্থিতার খবর গুজব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন— এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার খবরটি সঠিক নয়, এটি গুজব বলে নিশ্চিত করেছেন জামায়াতের একাধিক নেতা।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরে গণমাধ্যমকে বলেন, জামায়াত থেকে মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই। সেই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাইবাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।


এদিকে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেকেই বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে মিজানুর রহমান আজহারিকে অভিনন্দন জানাতে থাকেন।