Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › রাজনীতি › ঢাকা-৮ আসনে হাদির বোনকে নির্বাচন করার প্রস্তাব

ঢাকা-৮ আসনে হাদির বোনকে নির্বাচন করার প্রস্তাব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:২৬ এএম, ২২ ডিসেম্বর, ২০২৫ 225
ঢাকা-৮ আসনে হাদির বোনকে নির্বাচন করার প্রস্তাব

জুলাই বিপ্লবের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বোনকে আগামী সংসদ নির্বাচনে লড়ার প্রস্তাব করা হয়েছে।

শুক্রবার বিকালে শাহবাগের জুলাই চত্ত্বরে সমাবেশে এ ঘোষণা করা হয়।


সমাবেশে হাদির নামে শাহবাগ চত্ত্বর ও তার রেখে যাওয়া ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্টপোষকতার দাবি করা হয়েছে।


শাহবাগের জুলাই চত্ত্বরের সমাবেশে হাজার হাজার তরুণ, নারী, পুরুষ যোগ দিয়েছে।


এমন কী অনেকেই পরিবার নিয়ে এসেছেন। কেউ আবার মিছিল সহকারে সমাবেশে যোগ দিয়েছেন।


সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর বলেন, হাদির মৃত্যু হতে পারে না। কারণ, হাদি দেশের জন্য, মানুষের জন্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন।


তিনি আরও বলেন, সুশীলরা কত কথা বলছেন আজ। কই আমরাতো দেখি নাই, কুষ্টিয়ায় যখন মাহমুদুর রহমানের ওপর হামলা হয়েছিল তখন তারা কোন কথা বলেননি। তাই সুশীলগীরী বাংলাদেশে চলবে না।


সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শাহবাগে ছাত্র-জনতা জড়ো হচ্ছেন। তাদের হাতে পতাকা দেখা গেছে। মুখে স্লোগান।


ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, স্লোগান দিচ্ছেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।