অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › খেলার মাঠ › তামিমের কাউন্সিলরশিপ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে চিঠি

তামিমের কাউন্সিলরশিপ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে চিঠি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৬ এএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ 253
তামিমের কাউন্সিলরশিপ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে চিঠি

বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকায় ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নাম। তার নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ দিতে আনুষ্ঠানিক অভিযোগ জানান সাবেক ক্রিকেটার সৈয়দ হালিম শাহ।

বিসিবি নির্বাচনে কমিশনে জানানো আপত্তিতে বলা হয়, তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস ক্লাবের সাধারণ পরিষদের নন। আরো জানানো হয়, তাকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিতে কোনো সিদ্ধান্ত হয়নি। অভিযোগে আরো জানানো হয়, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো ক্লাবের সদস্য না হলে কাউন্সিলর হতে পারবেন না। সে কারণে তামিম ইকবালের কাউন্সিলরশিপ বাতিলের অভিযোগ জমা দিয়েছেন তারা।


এছাড়া তামিম ইকবাল এখনো ক্রিকেট থেকে অবসর নেননি বিধায় কাউন্সিলর হওয়ার সুযোগ নেই বলেও জানানো হয়েছে অভিযোগে।

পাশাপাশি আইসিসির অন্য কোনো পূর্ণ সদস্যভুক্ত দেশের ক্রিকেট বোর্ডে বর্তমানে খেলছেন- এমন ক্রিকেটারদের বোর্ডে প্রতিনিধিত্ব করার নজির নেই বলেও উল্লেখ করা হয়।পাশাপাশি আইসিসির অন্য কোনো পূর্ণ সদস্যভুক্ত দেশের ক্রিকেট বোর্ডে বর্তমানে খেলছেন- এমন ক্রিকেটারদের বোর্ডে প্রতিনিধিত্ব করার নজির নেই বলেও উল্লেখ করা হয়।


ইলেকশন কমিশনার বিভিন্ন আপত্তি এবং অভিযোগ দাখিলের জন্য ইমেইল চালু করেছে। তামিমের কাউন্সিলরশিপের আপত্তি জানিয়ে সেই ইমেইলে মেইল ও চিঠি পাঠানো হয়েছে।