অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › খেলার মাঠ › তীরে এসে তরি ডুবলো বাংলাদেশের

তীরে এসে তরি ডুবলো বাংলাদেশের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১০ জুন, ২০২৪ 734
তীরে এসে তরি ডুবলো বাংলাদেশের

বাংলাদেশের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৪ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই জয়ের সুবাদে ৬ পয়েন্ট পেয়ে ‘ডি’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার এইটে উঠে গেলো প্রোটিয়ারা।


শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান। ক্রিজে ছিলেন মাহমুদউল্লাহ ও জাকের আলী অনিক। কেশব মহারাজ এলেন তার শেষ ওভার করতে। প্রথম বলে দিলেন ওয়াইড। সমীকরণ ৬ বলে দশ। ৪ বলে যখন ৭ দরকার, বিগ শট খেলতে গিয়ে আউট হন অনিক। ২ বলে ৬ রান দরকার। আশার প্রতীক হিসেবে মাহমুদউল্লাহ ক্রিজে। ফুলটস বলে উড়িয়ে মেরেছিলেন কিন্তু বল বাউন্ডারি লাইনে ধরা পড়লো ফিল্ডার মার্করামের হাতে। বাংলাদেশের জয়ের আশা ওখানেই মূলত শেষ হয়ে যায়।


এর আগে, টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগার পেসার তানজিম সাকিবের আগুনে পেসের সামনে মাত্র ২৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। তবে পঞ্চম উইকেটে হেইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তোলে দক্ষিণ আফ্রিকা। তবে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা। তানজিম সাকিব তুলে নেন ৩ উইকেট। তাসকিন শিকার করেন দুটি।


১১৪ রান তাড়া করতে নেমে ভালো সূচনার ইঙ্গিত দিলেও বেশিক্ষণ উইকেটে টেকেননি তানজিদ হাসান তামিম। কাগিসো রাবাদার প্রথম দুই বলে দুটি চার মারা তামিম ওভারের শেষ বলে কট বিহাইন্ড হন ৯ বলে ৯ রান করা করে।


তামিমের বিদায়ের পর বাংলাদেশ দলকে টানতে থাকেন লিটন ও শান্ত। সাবধানী ব্যাটিংয়ে ১ উইকেটে ২৯ রান তুলে পাওয়ারপ্লেতে শেষ করে বাংলাদেশ। কিন্তু সপ্তম ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন লিটন। বল হাতে আক্রমণে এসেই লিটনকে আউট করেন কেশব মহারাজ। তার ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে ঠিকঠাক সংযোগ করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। কভারে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১৩ বলে ৯ রান করা লিটন।


এরপর ক্রিজে এসে আনরিখ নরকিয়ার অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারিতে কুপোকাত হন সাকিব আল হাসান। অনিয়ন্ত্রিত শটে অনেক উঁচুতে উঠে যাওয়া বল অনায়াসে লুফে নিলেন এইডেন মার্করাম। সাকিব করেন ৪ বলে ৩। টিকে থাকার অভিপ্রায় দেখিয়েও শেষ পর্যন্ত ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ২৩ বলে ১৪ রান করে নরকিয়ার বলে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক। ৫০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।


এরপর জুটি গড়েন তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ। দলের রান যখন ৯৪, তখন রাবাদার বলে লেগ বিফোর উইকেটের শিকার হন হৃদয়। ভাঙ্গে তাওহীদ-মাহমুদউল্লাহর ৪৪ রানের জুটি। ৩৪ বলে ৩৭ রান করা হৃদয় যতোক্ষণ এই ‘কঠিন’ উইকেটে ছিলেন, বেশ সপ্রতিভ লাগছিল তাকে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল দল। তিনি সাজঘরে ফিরলে হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু রিয়াদও পারলেন না জয়ের নোঙ্গরে দলকে পৌঁছে দিতে। শেষ পর্যন্ত লাখো ক্রিকেটপ্রেমির স্বপ্নভঙ্গ হলো। তীরে এসে তরি ডুবলো বাংলাদেশের।