অনলাইন, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › জাতীয় › দাবদাহ থেকে মুক্তি পেতে কয়েক জেলায় ইসতিসকার নামাজ আদায়

দাবদাহ থেকে মুক্তি পেতে কয়েক জেলায় ইসতিসকার নামাজ আদায়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪ 239
দাবদাহ থেকে মুক্তি পেতে কয়েক জেলায় ইসতিসকার নামাজ আদায়

চলমান দাবদাহে বৃষ্টির জন্য প্রার্থনা করে বিশেষ নামাজ সালাতুল ইসতিসকা আদায় করেছেন চাঁপাইনবাবগঞ্জ, নরসিংদী, পঞ্চগড় ও কুড়িগ্রামসহ সারাদেশের বেশ কয়েকটি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে পরিচালনা করা হয় বিশেষ দোয়াও।

বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে পঞ্চগড়ের কামাত কাজলদিঘী ইউনিয়নের তালমা ঈদগাহ মাঠে ঘণ্টাব্যাপী নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সকলেই তীব্র গরম থেকে মুক্তিসহ বৃষ্টি চেয়ে কান্নাকাটি করেন।


এদিকে, সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় তরুণ যুব সমাজের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গনে ইস্তেসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।


নামাজ আদায় করা হয় কুড়িগ্রামেও। সকাল আটটার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা,কাঁঠালবাড়ি,পাঁচগাছি,ভোগডাঙ্গাসহ উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নে এ নামাজ অ‌নু‌ষ্ঠিত হয়।


সকাল ১০টার দিকে নরসিংদী সদর উপজেলার ঐতিহাসিক গাবতলী ঈদগাহ মাঠে মুসল্লিদের নিয়ে ইসতিসকার নামাজ আদায় করেন স্থানীয়রা। নামাজ ও দোয়া পরিচালনা করেন গাবতলী মাদ্রাসা মসজিদের ইমাম আব্দুল লতিফ খান।


এছাড়াও, দুপুর ১২টার দিকে টাঙ্গাইলের দিকে কোর্ট চত্তরের হেলিপ্যাটের সামনে নামাজ আদায় করেন স্থানীয়রা। এসময় বৃষ্টি চেয়ে সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন মুসল্লিরা।


নামাজ আদায় করা হয় লালমনিরহাট, দিনাজপুরসহ দেশের আরও বেশ কয়েকটি জেলায়।