Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › আন্তর্জাতিক › দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে জড়িত জইশ-ই-মোহাম্মদ

দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে জড়িত জইশ-ই-মোহাম্মদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:১০ এএম, ১২ নভেম্বর, ২০২৫ 236
দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে জড়িত জইশ-ই-মোহাম্মদ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে ট্রাফিক সিগনালে দাঁড়ানো একটি হুন্ডাই আই-২০ গাড়িতে এ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই গাড়িটিতে আগুন ধরে যায় এবং আশপাশের একাধিক যানবাহন ও ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে জানা গেছে, বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহাগাড়িটি প্রথমে গুরগাঁওয়ে (বর্তমানে গুরগাঁও, হরিয়ানা) নিবন্ধিত ছিল, যার নম্বর ছিল HR26। এটি একাধিক মালিকের হাতে ঘুরে শেষ পর্যন্ত ডা. উমর নবি নামের এক ব্যক্তির কাছে যায়, যিনি সন্দেহভাজন হামলাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন। তিনি কাশ্মীরের বাসিন্দা এবং জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ-এর সঙ্গে যুক্ত বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে।

লালকেল্লা বিস্ফোরণের দিনই জম্মু ও কাশ্মীর পুলিশ হরিয়ানা ও উত্তরপ্রদেশ পুলিশের সহযোগিতায় হরিয়ানার ফরিদাবাদ শহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করে। উদ্ধার করা হয় প্রায় ২,৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, কয়েকটি একেএ-৪৭ রাইফেল ও বেরেটা পিস্তলসহ বোমা তৈরির সরঞ্জাম।


এই অভিযানের সূত্র পাওয়া যায় উত্তরপ্রদেশের সাহারানপুরে গ্রেফতার হওয়া ডা. আদিল আহমেদ রাঠের-এর জিজ্ঞাসাবাদে। আদিলও কাশ্মীরের বাসিন্দা এবং সাহারানপুরে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়— ডা. মুজাম্মিল (ফরিদাবাদ) এবং ডা. শাহিন শাহিদ (লখনউ)। জানা গেছে, ডা. শাহিন সম্প্রতি জইশ-ই-মোহাম্মদের নারী শাখার ভারতীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।


ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করে অবৈধ কার্যক্রম প্রতিরোধ আইনে (ইউএপিএ) মামলা করেছে দিল্লি পুলিশ। তদন্তের দায়িত্ব পেয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ও দিল্লি পুলিশের বিশেষ সেল। বিস্ফোরণের ধরণ ও ফরেনসিক প্রমাণ থেকে নিশ্চিত হওয়া গেছে এটি একটি সংগঠিত জঙ্গি হামলা।


বিশ্লেষকরা বলছেন, সন্ত্রাসবাদের বাহ্যিক উপস্থিতি কিছুটা কমলেও এর আদর্শিক কাঠামো এখনো সক্রিয়। ২০০৮ সালের মুম্বাই হামলা (২৬/১১) থেকে শুরু করে ২০১৯ সালের পুলওয়ামা হামলা এবং ২০২৫ সালের পেহেলগাম হামলা— প্রতিটি ঘটনায় ভারত একইভাবে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছে।


লালকেল্লা বিস্ফোরণ সেই চলমান সন্ত্রাসবিরোধী সংগ্রামে নতুন এক ভয়াবহ অধ্যায় যুক্ত করেছে বলে মনে করছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।র করা হয়েছিল।